অনলাইন ডেস্ক
৮ জানুয়ারী ২০২৬, ৯:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ার সাবেক সেনাপ্রধান ও স্ত্রীসহ আটক ৫

সামরিক সরঞ্জাম ক্রয় চুক্তিতে বড় ধরনের দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ার সাবেক সেনাপ্রধান জেনারেল মুহাম্মদ হাফিজুদ্দিন জান্তানকে আটক করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন (এমএসিসি)। অভিযানে তার দুই স্ত্রীসহ আরও চারজনকে হেফাজতে নেয়া হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছে মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।

দুর্নীতি দমন কমিশনের প্রধান কমিশনার আজম বাকি জানিয়েছেন, সুনির্দিষ্ট তদন্তের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন নগদ ২৪ লাখ মালয়েশিয়ান রিঙ্গিত জব্দ করা হয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেয়ার চেষ্টাকালে একজনকে হাতেনাতে আটক করে সংস্থাটি।

তদন্তের অংশ হিসেবে সংশ্লিষ্ট একটি সন্দেহভাজন চক্র এবং তাদের পরিবারের সদস্যদের অন্তত ৬টি ব্যাংক অ্যাকাউন্ট ইতোমধ্যে ফ্রিজ করা হয়েছে।

গত ডিসেম্বর মাসের শেষ দিকে সামরিক সরঞ্জাম কেনাকাটায় এই দুর্নীতির অভিযোগ সামনে আসে। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে সে সময় জেনারেল মুহাম্মদ হাফিজুদ্দিন জান্তানকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছিল। এমএসিসি সূত্র জানায়, ঘুষের বিনিময়ে কাজ পাওয়া বেশ কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানে আগে থেকেই তল্লাশি চালানো হচ্ছিল, যার ধারাবাহিকতায় এই শীর্ষ কর্মকর্তার সম্পৃক্ততা পাওয়া যায়।

আরও পড়ুন  বেনাপোলে সাংবাদিকদের সাথে ধানের শীষের প্রার্থী লিটনের মতবিনিময় সভা

বুধবার রাতভর জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার (৮ জানুয়ারি) অভিযুক্তদের আদালতে হাজির করার কথা রয়েছে। তদন্তের স্বার্থে সাবেক সেনাপ্রধান ও তার দুই স্ত্রীকে রিমান্ডে নেয়ার আবেদন করবে কমিশন। মামলার সংবেদনশীলতার কারণে আটক বাকিদের নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। বর্তমানে এই মামলার সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগে আরও দুই ব্যক্তি আটক রয়েছেন।

মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহিষ্ণুতা’ নীতির অংশ হিসেবে এই উচ্চপর্যায়ের তদন্ত চালানো হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০