অনলাইন ডেস্ক
৯ জানুয়ারী ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজনীতিতে আসছেন জায়মা?

সহসা কী রাজনীতিতে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জায়মা রহমান? খালেদা জিয়ার মৃত্যুর পর এখন সেই আলোচনাই তুঙ্গে। তারেক রহমানের সঙ্গে বা তার প্রতিনিধি হয়ে বিভিন্ন অনুষ্ঠানে জায়মার যোগদানের ঘটনা সেই আলোচনায় রসদ যুগিয়েছে।

দাদির মতো জায়মার ব্যক্তিত্ব, চলন ও নীরবে কাজ করার মানসিকতায় তাকে নিয়ে বিএনপির নেতাকর্মীদের মাঝে তৈরি হয়েছে প্রত্যাশা ও আগ্রহ। যদিও ১৩ বছর বয়স থেকে যুক্তরাজ্যে বসবাস শুরু হয়েছিল জায়মা রহমানের। কিন্তু ভুলে যাননি এই মাটির গন্ধ কিংবা বাঙালি সংস্কৃতি।

দেশে ফেরার পরপরই মা হারানো শোকাহত তারেক রহমানের পাশে ছায়াসঙ্গীর মতো পরিস্থিতি সামাল দিতে দেখা গেছে তাকে। শোক জানাতে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বাবার সঙ্গে ছিলেন জায়মা রহমান। তারেক রহমানও মেয়েকে বেশ আগ্রহ নিয়ে পরিচয় করিয়ে দিয়েছেন বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে।

আরও পড়ুন  নির্বাচনকে সামন রেখে অস্ত্র ঠেকাতে সর্বোচ্চ সতর্ক বিজিবি: রিজিয়ন কমান্ডার

এমনিতে রাজনীতিবিদ না হয়েও রাজনীতির ময়দানে আলোচিত জায়মা রহমান। এই আলোচনার জন্ম আরও আগেই। গেলো বছর বাবার প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন জায়মা রহমান। এরপর প্রবাসী ভোট নিয়ে বিএনপির এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন তিনি।

দলীয় অনুষ্ঠানে জায়মার দৃশ্যমান কোনো উপস্থিতি এখনো দেখা না গেলেও ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলীয় ইশতেহার ও নির্বাচনী প্রচারে ভূমিকা রাখছেন তিনি।

বিএনপির বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলছেন, রাজনৈতিক পরিবারে জন্ম ও বেড়ে ওঠায় জায়মার পক্ষে রাজনীতির বাইরে থাকার সুযোগ নেই।

দলের নেতাকর্মীরা মনে করছেন, বিএনপির পরিকল্পনায় নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা উঠে আসছে জায়মার হাত ধরে। কবে তিনি সক্রিয় রাজনীতিতে আসবে, তা এখনও অনিশ্চিত।

কিন্তু সময়টা যখনই হোক, পরিবারের উত্তরাধিকারে পাশাপাশি যোগ্যতা প্রমাণের চ্যালেঞ্জ থাকবে জায়মা রহমানের সামনে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০