অনলাইন ডেস্ক
১০ জানুয়ারী ২০২৬, ৫:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এনসিপি নেতার সেই মোটরসাইকেল উদ্ধার

গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গুলি করে ছিনতাই করা সেই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মোটরসাইকেলটি একটি ইয়ামাহা আর-১৫। এ ঘটনায় জড়িত আসামিদেরও শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে রাজধানীর দক্ষিণখান থানাধীন আশকোনা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোটরসাইকেলটি ভুক্তভোগী নিজে শনাক্ত করেছেন।

এর আগে, গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে গাজীপুর মহানগরীর জুগিতলা এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. হাবিব চৌধুরী (২৫) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার ব্রাহ্মণ বাউগা গ্রামের ফটিক চান ও রুকসানা দম্পতির সন্তান। বর্তমানে তিনি গাজীপুর মহানগরীর বাসন থানাধীন মুগর খাল (৭১ গলি) এলাকায় বসবাস করছেন। তিনি গাজীপুর মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে যুক্ত।

পুলিশ সূত্রে জানা গেছে, হাবিব চৌধুরী তার ব্যবহৃত মোটরসাইকেলটি বিক্রির উদ্দেশ্যে অনলাইনে বিজ্ঞাপন দেন। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বিজ্ঞাপনের সূত্র ধরে ক্রেতা সেজে আসা দুই দুর্বৃত্ত মোটরসাইকেলটি দেখার কথা বলে জুগিতলা এলাকায় আসে। একপর্যায়ে টেস্ট ড্রাইভের কথা বলে তারা মোটরসাইকেল নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। হাবিব চৌধুরী বাধা দিলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার কানের পাশ দিয়ে চলে যায়। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। এরপর ছিনতাইকারীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন  রাজশাহীতে বেগম জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর বিভাগ) শফিকুল ইসলাম কালবেলাকে বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশের একটি চৌকস টিম আসামিদের শনাক্ত করতে সক্ষম হয়। আসামিদের গ্রেপ্তার ও ছিনতাইয়ে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০