অনলাইন ডেস্ক
১০ জানুয়ারী ২০২৬, ৬:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতি মানতে অস্বীকৃতি বিদ্রোহী এসডিএফের, ফের হামলা শুরু সিরীয় বাহিনীর

তিনদিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর সিরিয়া সরকার যুদ্ধবিরতি ঘোষণা করলেও তা মানতে অস্বীকৃতি জানিয়েছে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)। ফলে সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে এসডিএফ যোদ্ধাদের ওপর ফের হামলা শুরু করেছে সরকারি বাহিনী।

এখন আলেপ্পো শহরের শেখ মাকসুদ জেলায় সিরীয় সেনাবাহিনী ও বিদ্রোহী এসডিএফ যোদ্ধাদের মধ্যে তুমুল লড়াই চলছে। লড়াইয়ের মধ্যে এলাকা ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা। গত কয়েকদিনে আলেপ্পোর আশরাফিয়া ও শেখ মাকসুদ এলাকা থেকে অন্তত ১ লাখ ৬২ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে গত মঙ্গলবার (৬ জানুয়ারি) সিরিয়ার সেনাবাহিনী ও এসডিএফ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। যার সূত্রপাত এসডিএফ-এর রাষ্ট্রীয় বাহিনীতে অন্তর্ভুক্ত হওয়ার ব্যাপারে কেন্দ্রীয় সরকারের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তি ভেস্তে যাওয়ার পর। এরপর গত কয়েকদিনে তীব্র সংঘর্ষে অন্তত ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৭৩ জন। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

তিনদিনের রক্তক্ষয়ী লড়াইয়ের পর সংঘাত বন্ধে সম্মত হয় সিরীয় সরকার। স্থানীয় সময় শুক্রবার (৯ জানুয়ারি) এসডিএফের সঙ্গে যুদ্ধ বিরতির ঘোষণা দেয় প্রেসিডেন্ট আহমেদ আল শারা প্রশাসন। সেই সঙ্গে সন্ধ্যার মধ্যে এলাকা ছাড়ার আল্টিমেটাম দেয়। কিন্তু যুদ্ধবিরতি মেনে সেনা প্রত্যাহারে অস্বীকৃতি জানায় এসডিএফ। এরপরই ফের হামলা জোরদার করে সরকারি বাহিনী।

আরও পড়ুন  ডিজিটাল কমার্সে নতুন উদ্যোগ : কমিউনিটি ব্যাংক-ভিনি কসমেটিকস অংশীদারিত্ব

আরও পড়ুন: ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসিকে বিলুপ্ত ঘোষণা, ঘোষণা একাংশের

সেনা সূত্রের বরাতে আজ শনিবার (১০ জানুয়ারি) আল জাজিরা জানিয়েছে, সরকারি বাহিনী তীব্র লড়াইয়ের মূলকেন্দ্র শেখ মাকসুদ এলাকায় যুদ্ধে ‘বেশ অগ্রগতি’ করেছে। ওই এলাকার প্রায় ৫৫ শতাংশ এখন নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে তারা। সিরিয়ার রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা সানা জানিয়েছে, শেখ মাকসুদে সেনাবাহিনী তাদের সর্বশেষ অভিযানে এসডিএফের বেশ কয়েকজন সদস্যকে গ্রেফতার করেছে।

আহমেদ আল-শারা’র নেতৃত্বাধীন সরকার এসডিএফ বাহিনীকে রাষ্ট্রের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে। গত বছর মার্চ মাসে এ সংক্রান্ত একটি চুক্তি হলেও তা বাস্তবায়নে ধীরগতির কারণে দুপক্ষের মধ্যে আস্থার সংকট প্রকট হয়েছে। তুরস্ক এই পরিস্থিতিতে আল শারার সরকারের পদক্ষেপকে সমর্থন জানিয়েছে। তুর্কি প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার বলেছেন, সিরিয়ার নিরাপত্তা মানেই তুরস্কের নিরাপত্তা।

এদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং উভয় পক্ষকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন। ফ্রান্স ও যুক্তরাষ্ট্রও পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে। তবে সিরিয়ার সর্বোচ্চ পর্যায় থেকে জানানো হয়েছে, আলেপ্পোতে ‘অবৈধ সশস্ত্র উপস্থিতি’ নির্মূল করতে তারা বদ্ধপরিকর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভোটের হিসাব নয়, এলাকার বাসিন্দা হিসেবে সবাই সমান সেবা পাবেন’

১২ লাখ টাকার ‘হোয়াইট ডায়মন্ড’ এখন শরীয়তপুরে

অবসর ভেঙে ফেরার প্রস্তাব, মুখ খুললেন মুশফিক

২৬ সালের শুরুতেই ‘বৈষম্যহীন’ নবম পে-স্কেল কার্যকরের দাবি

স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মসজিদের কক্ষ থেকে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার

ডোনাল্ড ট্রাম্পের’ পর এবার ‘খ্যাপাটে নেতানিয়াহু’

ছাত্রদল নেতাকে হত্যা, পুলিশ হেফাজতে নারী সমন্বয়ক

মারা গেলে আমার লাশটা নড়াইলে নিও না, বাবাকে অভিমানী মাশরাফির অনুরোধ

শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপির ভূমিকা বিশ্লেষণের দাবি রাখে: নাহিদ ইসলাম

১০

পদ্মা সেতুর সিসিটিভি ফুটেজে ঘাতক ফোরকান

১১

৫ খুনের পর পদ্মায় ঝাঁপ, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

১২

‘বলেছে ১ কোটি টাকা দিলে কেস থেকে নাম উঠিয়ে দেবে’

১৩

পদ্মা সেতু থেকে লাফিয়ে পড়া ব্যক্তি ফোরকান কি না ধোঁয়াশায় পুলিশ

১৪

৩ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার গেন্ডারিয়া থানায়

১৫

বিশ্বজুড়ে নতুন ইনফ্লুয়েঞ্জা ডি ভাইরাস আতঙ্ক

১৬

ধর্ষণ মামলায় ফাঁসানো হয় ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল সন্তানের পিতৃপরিচয়

১৭

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

১৮

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

১৯

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

২০