অনলাইন ডেস্ক
১০ জানুয়ারী ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শাবি প্রেসক্লাবের তিন দশক: সাবেকদের পদচারণায় মুখর ক্যাম্পাস

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় (শাবি) প্রেসক্লাব’ তিন দশকে পদার্পণ করেছে। এ উপলক্ষে সংগঠনটির ২০তম কার্যনির্বাহী কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে দিনব্যাপী তিন দশক পূর্তি উদযাপন ও প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান। আয়োজনকে সামনে রেখে ক্যাম্পাসের সাবেক সাংবাদিকদের পদচারণয় মুখর হয়ে উঠেছে ক্যাম্পাস।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ৯টায় শাবিপ্রবির গোল চত্বরে কেক কাটা ও আনন্দ র‍্যালির মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দীন চৌধুরী। এরপর মিনি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন, লিডিং ইউনিভার্সিটি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তাজউদ্দিন, নর্থইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, শাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাঈল হোসেন ও যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নুর, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাবি প্রেসক্লাবের ২০তম কমিটির সভাপতি জুবায়েদুল হক রবিন। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভ। এছাড়াও শাবি প্রেসক্লাবের সাবেক ও বর্তমান সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দীন চৌধুরী বলেন, ‘দায়িত্ব, আস্থা ও গৌরবের পথ পেরিয়ে তিন দশকে পদার্পণ করেছে প্রেসক্লাব। যাত্রার শুরু থেকেই প্রেসক্লাবের সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার্থীদের অধিকার ও নানা অসংগতির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। প্রেসক্লাবের সাবেক সদস্যদের অনেকেই বর্তমানে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমসহ বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন। তিন দশক ধরে সংগঠনটি তার ঐতিহ্য, পেশাদারিত্ব ও সাংবাদিকতার মান বজায় রেখে চলেছে। আমরা আশা করবো ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা অব্যহত থাকবে।’

আরও পড়ুন  আসুন জনগণের ওপর আস্থা রাখি: তারেক রহমান

এদিকে আয়োজক সূত্রে জানা যায়, পুনর্মিলনী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন রাখা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের সদস্যরা পারফর্ম করবেন। এতে প্রেসক্লাবের সাবেক ও বর্তমান সদস্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেবেন।

প্রোগ্রামটিতে সহযোগী হিসেবে রয়েছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নর্থ ইস্ট ইউনিভার্সিটি, নর্থ ইস্ট মেডিকেল কলেজ, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ, স্টেপ ফুটওয়্যার, সামুজা ফাউন্ডেশন, ঢালী গ্রুপ, বনসাই ফুডস, আমিন মোহাম্মদ গ্রুপ, ইবনে সিনা, থ্রি লিফ টেকনোলজিস, সিলেট সিটি করপোরেশন।

এতে বেভারেজ পার্টনার হিসেবে রয়েছে প্রাণ। স্পেশাল পার্টনার হিসেবে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস এবং বেলাভূমি রিসোর্ট এবং প্রিন্টিং পার্টনার হিসেবে রয়েছে রয়্যাল এড।

উল্লেখ্য, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকে ক্যাম্পাস সাংবাদিকতার ক্ষেত্রে একটি দায়িত্বশীল ও শক্তিশালী সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে। তিন দশকের এই পথচলায় সংগঠনটি শাবিপ্রবির ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০