অনলাইন ডেস্ক
১০ জানুয়ারী ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুন আগের চেয়ে অনেক কমেছে, জনগণ নিরাপদে আছে: স্বরাষ্ট্র সচিব

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুঁড়ি এলাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অত্যাধুনিক নতুন স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

দেশে সম্প্রতি বিভিন্ন হত্যাকাণ্ড ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বলেন, ‘আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন প্রস্তুত রয়েছে। এছাড়া দেশে খুনের সংখ্যা আগের চেয়ে অনেক কমে গেছে এবং জনগণ এখন নিরাপদে আছে।’

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে দেশের জনগণের সেবায় শতভাগ সফল বাহিনী হিসেবে
উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বলেন, ‘এ বাহিনীকে যথাযথ মর্যাদা ও সুযোগ তৈরি করে দিতে না পারলে এই ব্যর্থতার দায় সবার।’

আরও পড়ুন  সহিংসতাকারীদের কঠোর হুঁশিয়ারি শামা ওবায়েদের

তাই সরকার শেষ সময় পর্যন্ত এ বাহিনীকে উন্নত করার চেষ্টা করে যাচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নাসিমুল গণি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহ রায়হান কবির, জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী, বিজিবি নারায়ণগঞ্জ ৬২ ব্যাটেলিয়ান অধিনায়ক লে. কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত, ফায়ার সার্ভিসের জেলা উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০