অনলাইন ডেস্ক
১০ জানুয়ারী ২০২৬, ১:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নারী সমাজের উন্নয়নে বিএনপি সবসময় সচেতন: আসলাম চৌধুরী

চট্টগ্রাম: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আসলাম চৌধুরী বলেছেন, মহিলা দল বিএনপির একটি শক্তিশালী অঙ্গসংগঠন। শহীদ জিয়ার আদর্শ ঘরে ঘরে পৌঁছে দিতে মহিলা দল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। দেশের মোট জনগোষ্ঠীর অর্ধেক নারী সমাজের উন্নয়ন ও মর্যাদা নিশ্চিত করতে বিএনপি সবসময় সচেতন। ভবিষ্যতেও নারীদের সম্পৃক্ত করে দেশের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হবে।

শনিবার (১০ জানুয়ারি) ফৌজদারহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সীতাকুণ্ড উপজেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আদর্শ জাতি গঠনে নারীদের দায়িত্ব ও ভূমিকা অপরিসীম জানিয়ে চট্টগ্রাম-৪ আসন (সীতাকুণ্ড, আকবরশাহ-পাহাড়তলী আংশিক) থেকে ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী বলেন, সন্তানদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে নারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অবহেলিত নারী সমাজের উন্নয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় আন্তরিক ছিলেন। ১৯৯১ সালে ক্ষমতায় এসে তিনি মেয়েদের শিক্ষায় উপবৃত্তি চালু করেন।

আরও পড়ুন  প্রথম দিনে আপিল মঞ্জুর ৫২ প্রার্থীর, নামঞ্জুর ১৫, বিবেচনাধীন ৩

আসন্ন নির্বাচনে মহিলা দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
মহিলা দল নেত্রী অ্যাডভোকেট রওশন আরার সভাপতিত্বে এবং অ্যাডভোকেট নাছিমা আক্তার ডলির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মহিলা দল নেত্রী নাজমুল নাহার নেলী, বিএনপি নেতা জয়নাল আবেদীন দুলাল, মোহাম্মদ মোরসালিন, মো. আবুল হাসেম, রেজিয়া মেম্বার, কলি মেম্বার, পারুল মেম্বার, বিলকিস আরা বেগম মেম্বার, কাঞ্চনা আক্তার মেম্বার, আঁখি আক্তার, নুর জাহান বেগম, রহিমা বেগম মেম্বার, কুলসুম মেম্বার ও নার্গিস বেগমসহ অন্যরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০