অনলাইন ডেস্ক
১০ জানুয়ারী ২০২৬, ২:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় জাপা কার্যালয়ে অবস্থান নিয়ে ‘গণভোট’ প্রচারণার ব্যানার

বগুড়ায় জাতীয় পার্টির (জাপা) জেলা কার্যালয়ে অবস্থান নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জুলাই শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধারা।

শনিবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শহরের কবি কাজী নজরুল ইসলাম সড়কে এ ঘটনা ঘটে।

আন্দোলনকারীরা ওই কার্যালয়কে জাতীয় পার্টির জন্য বিলুপ্ত ঘোষণা করে সেখানে ‘গণভোট’ প্রচারণার ব্যানার টানিয়ে দিয়েছেন।

সরেজমিনে দেখা যায়, জাপা কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়েছেন জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টরা। কার্যালয়ের সামনে গণভোটের ব্যানার লাগিয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

আন্দোলনকারীদের অভিযোগ, জাতীয় পার্টির কেন্দ্র ঘোষিত প্রেস ব্রিফিং প্রতিহত করতে তারা সেখানে সমবেত হয়েছিলেন।

জুলাই শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধা সংগঠনের রাজশাহী বিভাগীয় সহ-সম্পাদক নাহিদ বলেন, ‌‘জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর হিসেবে আওয়ামী লীগের নির্বাচনের বৈধতা দিয়েছে। তাদের রাজনীতি করার অধিকার নেই। আজ থেকে এই কার্যালয় বিলুপ্ত ঘোষণা করা হলো। এখান থেকেই আমাদের গণভোটের প্রচারণা চলবে।’

এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান অভিযোগ করে বলেন, গতকাল সকালে সাতমাথা এলাকায় গণভোটের প্রচারণা চালানোর সময় জাপার লোকজন তাদের ওপর হামলা চালান। আজ এখানে গণভোটের প্রচারণার সময় তারা হত্যার হুমকি দেন। এই হামলার প্রতিবাদে তারা শান্তিপূর্ণভাবে কার্যালয়টিতে অবস্থান নিয়েছেন। কর্মসূচিতে এনসিপির জেলা আহ্বায়ক এম এস এ মাহমুদ ও যুগ্ম সদস্য সচিব আব্দুস সবুরসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থায় ব্যালট বাক্স ছিনতাই সম্ভব নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

তবে হামলা ও সংবাদ সম্মেলনের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছে জাতীয় পার্টি। জেলা জাপার যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান সরকার স্বপন ফোনে বলেন, ‘অফিস দখলের খবর পেয়ে আমরা সেখানে যাই। সেখানে স্যান্ডেলের দোকানদারদের সঙ্গে আন্দোলনকারীদের কথা-কাটাকাটি হয়েছে। আমরা কারও সঙ্গে মারামারি করিনি। আমাদের আজ কোনো প্রেস ব্রিফিং বা প্রোগ্রাম ছিল না, এসব তথ্য মিথ্যা।’

জাতীয় পার্টির আরেক নেতা আব্দুল আজিজ রুবেল বলেন, ‘পুলিশের সামনেই আমাদের পার্টি অফিসে তারা ঢুকে গেছে। আমরা নির্বাক দর্শক হয়ে সব দেখেছি। সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করে আমরা পরবর্তী আইনি পদক্ষেপ নেবো।’

এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০