অনলাইন ডেস্ক
১০ জানুয়ারী ২০২৬, ৩:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাবেক কাউন্সিলরের অফিস দখল করে বিএনপির কার্যালয়

বরিশাল সিটি করপোরেশনের সাবেক এক কাউন্সিলরের অফিস দখল করে কার্যালয় গড়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে ওই কার্যালয়ে নেতাকর্মীরা ১০ নম্বর ওয়ার্ড বিএনপির ব্যানার সাঁটিয়ে দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর বান্দরোডে অবস্থিত অফিস কক্ষটি ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা এ টি এম শহীদুল্লাহ কবিরের। মঙ্গলবার রাতে ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক শাহাদাত ইসলাম তোতা, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান কামরুল, সাবেক সহসাংগঠনিক সম্পাদক নান্না আকনসহ একদল নেতাকর্মী ওই কক্ষে ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাইনবোর্ড ঝুলিয়ে দেন।

এ ব্যাপারে ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক শাহাদাত ইসলাম তোতা বলেন, ‘কার্যালয়টিতে দলীয় এমপি প্রার্থীর নির্বাচনি কার্যক্রম পরিচালনা করা হবে। এটি ছেড়ে দেওয়ার জন্য কবির ভাইকে বলেছি, তিনি রাজি হননি। মজিবর রহমান সরওয়ার ভাইয়ের নলেজেও বিষয়টি দিয়েছি।’

আরও পড়ুন  শরিয়া প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন পৃথকভাবে নির্বাচন করছে: রেজাউল করীম

এ প্রসঙ্গে এ টি এম শহীদুল্লাহ কবির জানান, তিনি ২০ বছর আগে স্টলটি জেলা পরিষদের কাছ থেকে লিজ নেন। যখন বিএনপি করতেন, তখন দলীয় নেতাকর্মীরা এসে বসতেন। গত সিটি নির্বাচনের সময় স্টলটি হস্তান্তর করে শ্যালক গোলাম মোস্তফার নামে লিজ নেন। কিন্তু তার লিজ নেওয়া স্টল গত মঙ্গলবার রাতে বিএনপির লোকজন দলীয় কার্যালয় বানিয়ে দখল করেন।

এ ব্যাপারে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, অফিসটি বন্ধ করে রাখবেন, এটা কেমন কথা? এটা তার ব্যক্তিগত সম্পত্তি নয়, সরকারি সম্পত্তি। বিএনপির লোকজন রাস্তাঘাটে তো বসতে পারে না। যে কারণে স্থানীয় বিএনপি সেটিকে দলীয় কার্যালয় বানিয়েছেন।

এ প্রসঙ্গে জানতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-৫ আসনের এমপি প্রার্থী মজিবর রহমান সরোয়ারকে ফোন দেওয়া হলেও পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০