অনলাইন ডেস্ক
১০ জানুয়ারী ২০২৬, ৩:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ঋণের ফাঁদে পড়তে পারে: মোস্তাফিজুর রহমান

বাংলাদেশ ঋণের ফাঁদে পড়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালাগের (সিপিডি) সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে সংস্থাটি আয়োজিত ‘বাংলাদেশের অর্থনীতি ২০২৫-২৬: নির্বাচনি বাঁকে বহুমাত্রিক ঝুঁকি’ শীর্ষক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। এসময় আরও উপস্থিত ছিলেন সিপিডির গবেষণা ফেলো ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।

অনুষ্ঠানে অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশের দেশি–বিদেশি ঋণের বোঝা বাড়ছে। জাতীয় বাজেটের প্রধান খাতে পরিণত হয়েছে ঋণের সুদ পরিশোধ। আর এই চাপ প্রতিনিয়ত বাড়ছে। তাই বাংলাদেশ মধ্যম আয়ের ফাঁদে পড়তে পারে, এমন ঝুঁকি রয়েছে।

তিনি বলেন, আমাদের বৈদেশিক ঋণ ও তার যে বোঝা এটা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। একই সঙ্গে দেশীয় ঋণের বোঝাও বাড়ছে।

আরও পড়ুন  ডাকসুতে ছাত্রদল প্যানেলের জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি: গয়েশ্বর

সিপিডির এই সম্মাননীয় ফেলো বলেন, স্বাধীনতা পরবর্তীতে যে বাজেটগুলো দেওয়া হয়েছে তার মধ্যে সবসময় সরকারি কর্মচারীদের বেতন ভাতা পেনশন- এটা ছিল নাম্বার ওয়ান ও শিক্ষা ছিল দ্বিতীয় নম্বরে। এখন কিন্তু শিক্ষা চলে গেছে তৃতীয় অবস্থানে। দেশি ও বিদেশি ঋণের সুদের পরিসেবার খরচ দ্বিতীয় অবস্থানে চলে এসেছে। এটা থেকে বোঝা যে আমরা একটা ঋণ ফাঁদের দিকে পড়ে যেতে পারি।

তিনি বলেন, অনেক সময় আমাদের মতো দেশ যেগুলা লো ইনকাম কান্ট্রি থেকে লোয়ার মিডিল ইনকাম কান্ট্রি হয়েছে, তারা লোয়ার মিডিল ইনকাম ট্র্যাপে পড়ে যায়। অনেক দেশ লোয়ার মিডিল ইনকাম থেকে আপার মিডিল ইনকাম হয়- তখন আপার মিডিল ইনকাম ট্র্যাপে পড়ে যায়। যেটা ল্যাটিন আমেরিকায় হয়েছে। আমাদের এই অঞ্চলে কিন্তু বেশকিছু দেশ লোয়ার মিডিল ইনকাম ট্র্যাপে পড়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০