অনলাইন ডেস্ক
১১ জানুয়ারী ২০২৬, ৫:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে ইতিহাস গড়ল ম্যাকালজফিল্ড

এফএ কাপের বর্তমান চ্যাম্পিয়ন ক্রিস্টাল প্যালেসকে বিদায় করে চতুর্থ রাউন্ডে উঠে গেছে নন-লিগের দল ম্যাকালজফিল্ড। বিশ্বের সবচেয়ে পুরনো ফুটবল টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে শনিবার ঘরের মাঠে প্যালেসকে ২–১ গোলে হারায় ইংলিশ ফুটবলের ষষ্ঠ স্তরের ক্লাবটি। দলের কোচ সাবেক ইংলিশ তারকা ওয়েইন রুনির ভাই জন রুনি।

ইংলিশ ফুটবল পিরামিডে প্যালেসের চেয়ে ম্যাকালজফিল্ড ১১৭ ধাপ পিছিয়ে। তবুও তারাই দেখাল অবিশ্বাস্য সাহস আর আত্মবিশ্বাসের ফুটবল। ১৯০৮–০৯ মৌসুমে তখনকার চ্যাম্পিয়ন উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে প্রথম রাউন্ড থেকে বিদায় করার পর এবারই প্রথম কোনো নন-লিগ দল এফএ কাপের শিরোপাধারীদের হারাল। এর আগে সর্বশেষ ২০১৮ সালে আর্সেনাল তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছিল শিরোপাধারী হিসেবে।

ম্যাচের নিয়ন্ত্রণ শুরু থেকেই ছিল ম্যাকালজফিল্ডের হাতে। ৪৩তম মিনিটে লুক ডাফির গোলে এগিয়ে যায় তারা। ৬০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বাকলি-রিকেটস। শেষ দিকে ৯০তম মিনিটে ইয়েরেমি পিনোর দুর্দান্ত ফ্রি-কিকে ব্যবধান কমায় প্যালেস। তবে নাটকীয় প্রত্যাবর্তন আর সম্ভব হয়নি।

আরও পড়ুন  পাকিস্তানের ৫৮ সেনা নিহত, দাবি আফগানিস্তানের

এই জয় ম্যাকালজফিল্ডের অবিশ্বাস্য উত্থানের আরেকটি প্রমাণ। পাঁচ বছর আগে ঋণের বোঝায় জর্জরিত হয়ে দলটি ন্যাশনাল লিগ থেকে বহিষ্কৃত হয়েছিল। তখন তাদের দেনা ছিল পাঁচ লাখ পাউন্ডের বেশি। এক মাস পর স্থানীয় ব্যবসায়ী রবার্ট স্মেথার্স্ট ক্লাবটি কিনে নেন। ২০২১–২২ মৌসুমে নবম স্তর থেকে নতুন করে যাত্রা শুরু করে তারা। এরপর চার মৌসুমে তিন ধাপ ওপরে উঠে এসেছে ম্যাকালজফিল্ড।

অন্যদিকে, ক্রিস্টাল প্যালেসের সময়টা চলছে উল্টো স্রোতে। প্রিমিয়ার লিগে ২১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে তারা আছে ১৩ নম্বরে। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯ ম্যাচ ধরে জয়শূন্য দলটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১০

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১১

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১২

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৩

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৪

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৬

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৭

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৮

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৯

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

২০