অনলাইন ডেস্ক
১১ জানুয়ারী ২০২৬, ৬:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলে যোগ দিলেন গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শতাধিক শিক্ষার্থী

ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শতাধিক শিক্ষার্থী ছাত্রদলে যোগ দিয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে জেলা ছাত্রদল আয়োজিত অভিষেক ও মিলনমেলা অনুষ্ঠানে ছাত্রদলে যোগ দেন তারা।

ছাত্রদলে যোগ দেওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা সভাপতি খালেদ হোসেন মাহবুব ওরফে শ্যামল।

প্রধান অতিথির বক্তব্যের আগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ছাত্ররা না এগোলে জুলাই-গণঅভ্যুত্থান হতো না। ফ্যাসিস্ট সরকারেরও পতন হতো না। তারা সাহসিকতার পরিচয় দিয়েছে। মূলত ছাত্ররা নেতৃত্বে এগিয়ে এসেছিল। পরবর্তীতে ফ্যাসিস্ট বিরোধী যত শক্তি আছে সবাই নেপথ্যে থেকে ছাত্রদের সহায়তা করেছে। তিনি আরও বলেন, ছাত্রদলের নেতারাও নেপথ্যে থেকে অনুপ্রেরণা জুগিয়েছে ও সহায়তা করেছে। আগামীদিনে জুলাই-গণঅভ্যুত্থানের চেতনাকে ধরে রাখতে হবে। তবে বাস্তবতা হলো, যে চেতনা নিয়ে জুলাই-গণঅভ্যুত্থান হয়েছিল, সেই চেতনা আজ ম্লান হয়ে যাচ্ছে। প্রশাসন থেকে শুরু সব জায়গাই ফ্যাসিস্টদের বাস্তবতায় ফিরে এসেছে।

আরও পড়ুন  ফরিদপুর-৪ আসনে বিএনপি প্রার্থী শহিদুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক বলেন, ফ্যাসিস্টরা যে কাজ করে গিয়েছে, সেগুলোর যেন পুনরাবৃত্তি না হয়ে সেদিকে আমাদের কাজ করতে হবে। কারণ এই অভ্যুত্থান পাওয়া ও জয়লাভ করা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। ২০২৪ সালে জুলাইয়ে শিক্ষার্থীরা ব্রাহ্মণবাড়িয়ায় যুদ্ধ করে অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছ। তাদের নেতৃত্ব শুধু শহরে সীমাবদ্ধ ছিল না, সারা দেশে ছড়িয়ে পড়েছে।

তিনি বলেন, বিপ্লবী শিক্ষার্থীরা যারা ছাত্রদলের যোগ দিয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে ছাত্রদলকে পুরোনো ধাঁচ থেকে একটি নতুন আঙ্গিকে সময়োপযোগী ছাত্রদলে পূরণ করব।

সংসদ সদস্য প্রার্থী বলেন, অন্তর্বর্তী সরকার যে সংস্কারের কথা বলছেন, সেই সংস্কার বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই ৩১ দফার সংস্কারের দাবি প্রস্তুত করেছেন। রাষ্ট্রগঠনের তার চিন্তা-ভাবনা সময়োপযোগী।

অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাইনুল হোসেন চপলের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজিদুর রহমান, সাবেক সহসভাপতি মোকাররম হোসেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জুলাই গণঅভ্যুত্থানে জেলায় বৈষম্যবিরোধী ছাত্রদের অন্যতম সংগঠক মোহাইমিনুল আজবীন, জুলাই-গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থী আশীষ ভৌমিক ও তন্নী আক্তার, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহিম উদ্দিন, ছাত্র সংগঠক সৈয়দ মোহাম্মদ আলী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০