অনলাইন ডেস্ক
১১ জানুয়ারী ২০২৬, ৯:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাবেক মেয়র লিটনের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতের রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১১ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।

এদিন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান এ আবেদন করেন।

ওই আবেদনে বলা হয়েছে, এএইচ এম খায়রুজ্জামান লিটন ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে ব্যাংক হিসাবসমূহে অস্বাভাবিক সন্দেহজনক লেনদেন, সংঘবদ্ধ অপরাধ ও অর্থ পাচারের বিষয়ে অভিযোগ রয়েছে; যা মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ২ (শ) ধারা মোতাবেক সম্পৃক্ত অপরাধ।

আরও পড়ুন  জনগণকে কনভিন্স করাই আমাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং: তারেক রহমান

অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি খায়রুজ্জামান লিটন ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পৃক্ত অপরাধ থেকে প্রাপ্ত অর্থ ব্যাংক হিসাবে স্থানান্তর, সম্পদ অর্জন ও ভোগ বিলাসের ব্যবহার করেছে মর্মে প্রাথমিকভাবে সাক্ষ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে। বিষয়টির অনুসন্ধান কার্যক্রম চলমান।

সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ৪১টি ব্যাংক হিসাবসমূহে জমাকৃত অপরাধলব্ধ অর্থ অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা যাতে উত্তোলন করে পাচার বা অন্যত্র স্থানান্তর করতে না পারে সেজন্য অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

এর আগে পরিবারসহ লিটনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০