অনলাইন ডেস্ক
১২ জানুয়ারী ২০২৬, ৬:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হৃতিকের জন্মদিনে ব্যতিক্রমী পুনর্মিলন

সময় এগিয়ে যায়, সম্পর্ক বদলায়, কিন্তু কিছু মুহূর্ত স্মৃতির খাতায় স্থায়ী হয়ে থাকে। ঠিক তেমনই এক আবেগঘন ও ব্যতিক্রমী জন্মদিনের উদযাপন করলেন বলিউড সুপারস্টার হৃতিক রোশন। ৫২ বছরে পা দিয়ে পরিবার, বন্ধু, প্রাক্তন ও বর্তমান সম্পর্ক,সবাইকে একসঙ্গে নিয়ে জীবনের আনন্দ ভাগ করে নিলেন তিনি।

রোববার (১১ জানুয়ারি) সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে নিজের জন্মদিনের উদযাপনের একাধিক ছবি শেয়ার করেন হৃতিক। ব্যক্তিগত একটি ইয়টে ঘনিষ্ঠ পরিসরে আয়োজন করা হয় এই জন্মদিনের অনুষ্ঠান, যেখানে উপস্থিত ছিলেন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষগুলো।

ছবিগুলোতে দেখা যায়, হৃতিকের বর্তমান বান্ধবী সাবা আজাদ, প্রাক্তন স্ত্রী সুজান খান ও তার সঙ্গী আরসলান গনি, সুজানের ভাই জায়েদ খান এবং প্রযোজক গোল্ডি বেহল। এ ছাড়া উপস্থিত ছিলেন সোনালি বেন্দ্রে, কুণাল কাপুর, অভিনেত্রী ও বন্ধু গায়ত্রী যোশী। পারিবারিক আবহে জন্মদিনের আনন্দ ভাগ করে নেন হৃতিকের দুই ছেলে হৃহান ও হৃধান এবং তার মা পিংকি রোশনও।

ছবির ক্যাপশনে দীর্ঘ ও দার্শনিক একটি বার্তা লেখেন হৃতিক। সেখানে তিনি পরিবার, বন্ধু, ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘ধন্যবাদ পৃথিবী, ধন্যবাদ আমার পরিবার। আমার বন্ধুরা, আমার ভক্তরা,যারা আমাকে মেসেজ দিয়েছেন, লিখেছেন, পোস্ট করেছেন, ফোন করেছেন কিন্তু সংযোগ পাননি, যারা গতকাল তাদের প্রার্থনায় আমার জন্য একটি ভালো কথা বলেছেন, কিংবা সামান্য হলেও আমাকে মনে রেখেছেন—আপনাদের সবাইকে জানাতে চাই, আপনাদের সঙ্গে এই পৃথিবীতে একই সময়ে, একই মহাকাশে সহাবস্থান করা আমার জন্য এক পরম সৌভাগ্য ও সম্মানের। আমরা সবাই একসঙ্গে এই পৃথিবীর বুকে ঘুরে চলেছি, এমন কিছু প্রতিধ্বনি তৈরি করছি যা চিরকাল থেকে যাবে। ভালোবাসার জন্য ধন্যবাদ।‘

আরও পড়ুন  যমজ সন্তানের বাবা-মা হলেন রামচরণ-উপাসনা

এদিকে জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা জানান হৃতিকের প্রেমিকা সাবা আজাদ। একাধিক ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করে তিনি হৃতিককে নিজের “হৃদয়” বলে সম্বোধন করেন। সাবা লেখেন, ‘তোমাকে সুখী দেখতে পাওয়ার চেয়ে দুনিয়ায় আর কিছুই আমাকে বেশি আনন্দ দেয় না। বছরের সবচেয়ে সুন্দর দিনে তোমার জন্য কামনা করি আনন্দ, শান্তি, বিশ্রাম, সৃষ্টিশীলতায় ভরা দিন, তোমার প্রতিভার যোগ্য কাজ, ভাবনার খোরাক জোগানো বই, বন্ধু ও পরিবারের সঙ্গে সময় এবং অফুরন্ত শান্তি। শুভ জন্মদিন আমার হৃদয়। আমি তোমাকে ভালোবাসি।‘

এদিকে সাবার শেয়ার করা ছবিগুলোর একটিতে খোলা পরিবেশে ভ্রমণের সময় হাসিমুখে দেখা যায় এই জুটিকে। অন্য একটি ছবিতে ঘরোয়া পরিবেশে কাছাকাছি বসে হাসি ও নির্ভার মুহূর্ত ভাগ করে নিতে দেখা যায় তাদের।

হৃতিক রোশন ও সাবা আজাদ বেশ কয়েক বছর ধরে সম্পর্কে রয়েছেন। ২০২৩ সালে তারা প্রকাশ্যে তাদের সম্পর্কের কথা জানান। ৫২ বছরে পা দিয়েও ব্যক্তিগত জীবনে স্থিতি, পরিপক্বতা ও ভালোবাসার এক নতুন অধ্যায়ের বার্তা দিলেন হৃতিক—যা ইতোমধ্যেই ভক্তদের মধ্যে আলোচনার ঝড় তুলেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০