অনলাইন ডেস্ক
১২ জানুয়ারী ২০২৬, ৬:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাবিতে শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা শুরু ১৮ জানুয়ারি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু এবং বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যৌথ উদ্যোগে শুরু হচ্ছে ‘শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা-২০২৬’।

সোমবার (১২ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে বইমেলার ঘোষণা দেন ঢাবি লেখক ফোরামের সভাপতি আশিক খান। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আবিদ হাসান রাফি এবং ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

আগামী ১৮ থেকে ২২ জানুয়ারি ২০২৬, প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পায়রা চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ দিনব্যাপী এই বইমেলা। বইমেলার উদ্বোধন করবেন শরিফ ওসমান হাদির ভাই ওমর বিন হাদি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম প্রমুখ নেতারা।

লিখিত বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় লেখক ফোরামের সভাপতি আশিক খান বলেন, শহীদ ওসমান হাদি কেবল একজন ব্যক্তি নন-তিনি আমাদের সময়ের প্রতিবাদী চেতনার নাম, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকার এক অনন্য প্রতীক। ভারতীয় আধিপত্যবাদ, ফ্যাসিবাদ ও দমন-পীড়নের বিরুদ্ধে তার আপসহীন অবস্থান আজও তরুণ সমাজকে অনুপ্রাণিত করে। শহীদ ওসমান হাদির জীবন, আদর্শ ও সংগ্রামকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা, চিন্তা ও পাঠের মাধ্যমে প্রতিবাদী চেতনাকে জাগ্রত করা এবং বইকে প্রতিরোধ ও মুক্তচিন্তার হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠা করা এই বইমেলার মূল উদ্দেশ্য।

আরও পড়ুন  মানুষের সেবা করার জন্যই রাজনীতিতে এসেছি: দিপু ভূঁইয়া

তিনি জানান, বিভিন্ন প্রকাশনার বইয়ের স্টল, স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠান, সেমিনার, তরুণ লেখক ও পাঠকদের অংশগ্রহণে আলোচনা, শহীদ ওসমান হাদির জীবন ও সংগ্রামভিত্তিক বিশেষ আয়োজন থাকবে। আমরা বিশ্বাস করি, এই বইমেলা কেবল একটি সাংস্কৃতিক আয়োজন নয় বরং এটি হবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর, চিন্তার স্বাধীনতা ও ন্যায়বিচারের পক্ষে উচ্চকণ্ঠ হওয়ার একটি মিলনমঞ্চ।

এ সময় ডাকসুর সাহিত্য সম্পাদক মুসাদ্দিক বলেন, শহীদ শরিফ ওসমান হাদির যে সাংস্কৃতিক লড়াই সেটাকে এগিয়ে নিতে আমাদের এই আয়োজন। প্রত্যেক বছর আমরা এই বইমেলা অব্যাহত রাখব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০