অনলাইন ডেস্ক
১৩ জানুয়ারী ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মখদুম ফাউন্ডেশনের দাতব্য চিকিৎসালয়, মুসাফিরখানা ও লঙ্গরখানার উদ্বোধন

রাজশাহীর ঐতিহাসিক হযরত শাহ মখদুম রূপোশ (রহ.) দরগাহ প্রাঙ্গণে দাতব্য চিকিৎসালয়, মুসাফিরখানা ও লঙ্গরখানার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার রাজশাহীর চন্দ্রিমা থানার ঘোড়ামারার শিরোইল কলোনিতে এসবের উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ও প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক ও হযরত শাহ মখদুম রূপোশ (রহ.) দরগাহ এস্টেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আফিয়া আখতার।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন দ্য মখদুম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. মো. সুরায়েত রহমান রক্তিম আশরাফী।

এছাড়া, রাজশাহীর উপস্থিত ছিলেন মো. রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী, সিনিয়র সহকারী কমিশনার (বিভাগীয় কমিশনারের একান্ত সচিব, হিসাব ও ও নজারত শাখা) মো. জুবায়ের হোসেন, ইসলামী ব্যাংক পিএলসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও দ্য মখদুম ফাউন্ডেশনের সহ-সভাপতি মো. মিজানুর রহমান মিজি, সাধারণ সম্পাদক ডা. মো. তাওহীদুল মজিদ তাওহীদ এবং ডা. মো. ইমরান খান ও ডা. মো. কাবিউল হাসান শুভ।

আরও পড়ুন  আঞ্চলিক নেতাদের সার্ক পুনরুজ্জীবনের আহ্বান প্রধান উপদেষ্টার

হযরত শাহ মখদুম রূপোশ (রহ.) দাতব্য চিকিৎসালয়ে বছরজুড়ে অসহায় দুঃস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে। হযরত শাহ মখদুম রূপোশ (রহ.) মুসাফির খানায় দরগায় আসা জিয়ারতকারী ও দর্শনার্থীদের স্বল্প সময়ে বিনামূল্যে বিশ্রাম এবং ছিন্নমূল মানুষদের আশ্রয় দেওয়া হবে।

হযরত শাহ মখদুম রূপোশ (রহ.) লঙ্গরখানায় দরগায় আসা জিয়ারতকারী, মুসাফির, দর্শনার্থী, ভিক্ষুক, দুঃস্থ ও অসহায় মানুষদের খাবারের ব্যবস্থা করা হবে। যা বাস্তবায়ন ও পরিচালনা করবে দ্য মখদুম ফাউন্ডেশন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০