অনলাইন ডেস্ক
১৩ জানুয়ারী ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দীর্ঘ ৯ মাস অনুপস্থিত, প্রকৌশলীকে খুঁজতে থানায় জিডি

পিরোজপুর সড়ক উপ-বিভাগে কর্মরত এক উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে বিনা অনুমতিতে দীর্ঘ ৯ মাস কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কর্তৃপক্ষ তাকে একাধিকবার চিঠি দিয়ে ব্যাখ্যা তলব করার পরও কোনো উত্তর মেলেনি। এমনকি তাকে কর্মস্থলে ফেরাতে থানায় ডায়েরিও করেছে সড়ক বিভাগ।

পিরোজপুর সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, পিরোজপুর সড়ক উপ-বিভাগে কর্মরত উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) আবুল খায়ের সুমন গত বছরের ২৩ এপ্রিল থেকে এখন পর্যন্ত কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এতে করে দপ্তরটির কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এমনকি তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগও করা যাচ্ছে না। এতে বাধ্য হয়ে গত বছরের ২০ মে উপ-বিভাগীয় প্রকৌশলী টি এম রাজিমুল আলীম রাজু পিরোজপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন।

আরও পড়ুন  মুক্তাগাছায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক কারাগারে

এ বিষয়ে জানতে আবুল খায়ের সুমনকে একাধিকবার মোবাইলে কল দিলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে পিরোজপুর সওজের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ কালবেলাকে জানান, তারা কোনোভাবেই সুমনের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। অফিসিয়ালভাবে তাকে বিভিন্ন সময় চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তার পক্ষ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।

তিনি আরও জানান, বর্তমানে তার বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ চলমান রয়েছে। এছাড়া সুমন দীর্ঘদিন কার্যালয়ে অনুপস্থিত থাকার কারণে সওজের দাপ্তরিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১০

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১১

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১২

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৩

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

১৪

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১৫

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১৬

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১৭

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৮

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৯

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

২০