অনলাইন ডেস্ক
১৩ জানুয়ারী ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আসিফ নজরুলের মন্তব্য নিয়ে এবার মুখ খুলল আইসিসি

আগামী ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের করা সাম্প্রতিক এক দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সংস্থাটি উপদেষ্টার এই বক্তব্যকে ‘সম্পূর্ণ অসত্য’ বলে মন্তব্য করেছে।

সোমবার (১২ জানুয়ারি) ঢাকায় এক সংবাদ সম্মেলনে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল দাবি করেন, আইসিসি বাংলাদেশের সুনির্দিষ্ট নিরাপত্তা উদ্বেগের বিষয়টি স্বীকার করেছে।

আসিফ নজরুল নিজের বক্তব্যে বলেন, ‘আইসিসির নিরাপত্তা বিভাগের চিঠিতে ভারতে আসন্ন বিশ্বকাপে তিনটি কারণে বাংলাদেশের নিরাপত্তাশঙ্কা বাড়তে পারে বলে জানানো হয়েছে। এ কারণগুলোর মধ্যে অন্যতম একটি হলো—বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা।’

ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘চিঠিতে বলা হয়েছে, তিনটি জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। প্রথমত, বাংলাদেশ দলে যদি মুস্তাফিজুর রহমানকে অন্তর্ভুক্ত করা হয়। দ্বিতীয়ত, বাংলাদেশের সমর্থকরা যদি জাতীয় জার্সি পরে ঘোরাফেরা করেন। আর তৃতীয়ত, বাংলাদেশে জাতীয় নির্বাচন যত এগিয়ে আসবে, তত দলের নিরাপত্তাঝুঁকি বৃদ্ধি পাবে।’

আরও পড়ুন  নির্বাচিত হলে শান্তি-সম্প্রীতির চারণভূমিতে পরিণত করব : এস এম জিলানী

তবে আইসিসি বিসিবির সঙ্গে যোগাযোগের কথা স্বীকার করলেও আসিফ নজরুলের এই দাবিগুলো কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। ভারতের সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে আইসিসির একটি সূত্র জানিয়েছে, ‘ভারতে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আইসিসি থেকে বিসিবিকে একটি অভ্যন্তরীণ বার্তা পাঠানো হয়েছে। কিন্তু আসিফ নজরুল যা বলেছেন তা সম্পূর্ণ মিথ্যা। আইসিসির কোনো বার্তাতেই মুস্তাফিজের দলে থাকার বিষয়টি যে সমস্যা হতে পারে, তা উল্লেখ করা হয়নি। এটি পুরোপুরি ভিত্তিহীন। আনুষ্ঠানিক বার্তায় এমন কোনো পরামর্শ দেওয়া হয়নি।’

উল্লেখ্য, মুস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে নেওয়ার পর বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০