অনলাইন ডেস্ক
১৩ জানুয়ারী ২০২৬, ১:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রার্থিতা ফিরে পেলেন ঢাকা-২ আসনের জামায়াত নেতা

আইনি লড়াই শেষে ঢাকা-২ আসনে নিজের প্রার্থিতা ফিরে পেয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কর্নেল (অব.) আব্দুল হক।

নির্বাচন কমিশনে (ইসি) করা আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৩ জানুয়ারি) তার মনোনয়নপত্রটি বৈধ বলে ঘোষণা করা হয়।

এদিন নির্বাচন কমিশনে আপিল শুনানির চতুর্থ দিনে আব্দুল হকের আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। নথিপত্র যাচাই-বাছাই ও শুনানি শেষে ইসি তার মনোনয়নপত্র গ্রহণ করে তাকে নির্বাচনে অংশ নেওয়ার সবুজ সংকেত দেয়।

এর আগে, গত ৩ জানুয়ারি প্রাথমিক যাচাই-বাছাইয়ের সময় ঢাকার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম কারিগরি কারণে আব্দুল হকের মনোনয়নপত্রটি বাতিল করেছিলেন। তবে একই দিনে ওই আসনে বিএনপির প্রার্থী আমানউল্লাহ আমানসহ অপর দুই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছিল। রিটার্নিং কর্মকর্তার সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই নির্বাচন কমিশনে আপিল করেছিলেন জামায়াতের এই প্রার্থী।

আরও পড়ুন  বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল এমপি প্রার্থীর

৪ লাখ ১৯ হাজার ২১৫ জন ভোটারের এই আসনে বর্তমানে প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন তিন প্রধান প্রার্থী। তারা হলেন- বিএনপির মনোনীত প্রার্থী আমানউল্লাহ আমান, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কর্নেল (অব.) আব্দুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম।

নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ফলে ঢাকা-২ আসনের নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যোগ হলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০