অনলাইন ডেস্ক
১৩ জানুয়ারী ২০২৬, ১:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিইসির সঙ্গে বৈঠক শেষে যা বললেন নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সিইসির সঙ্গে বৈঠক শেষে বলেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিদেশে পাঠানো পোস্টালপাঠানো হয়েছে, তাতে উদ্দেশ্যমূলকভাবে কয়েকটি রাজনৈতিক দলের নাম এবং প্রতীক প্রথম লাইনে দেয়া হয়েছে। অথচ বিএনপির নাম এবং প্রতীক ঠিক মাঝখানে দেয়া হয়েছে। ফলে কাগজটা ভাঁজ করলে যা কখনো নজরেই পড়বে না কারও।’

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে এই অভিযোগ করেছেন। নজরুল ইসলাম বলেন, ‘এটা ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে। এটি পরিবর্তনের অনুরোধ জানিয়েছি। সেইসঙ্গে দেশের মধ্যে এই ধরনের পোস্টাল ব্যালট সংশোধনের করতে বলেছি।’

বিএনপি এ নেতা বলেন, ‘বাহরাইনে একটি বিশেষ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অনেকগুলো পোস্টাল ব্যালট পেপার হ্যান্ডেল করছে। যেটার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। নির্বাচন কমিশন বলেছে, বিষয়টি তাদের নজেরে এসেছে। বাইরাইনের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করলে তারা জানিয়েছে অধিকতর তদন্তের পর প্রতিবেদন দেবে এবং ব্যবস্থা গ্রহণ করবে।’

আরও পড়ুন  ৫ দফা দাবিতে বারির শ্রমিকদের বিক্ষোভ

দ্বৈত নাগরিকত্ব নিয়ে সমস্যা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘সংবিধানে বলা রয়েছে যদি নাগরিকত্ব ত্যাগ করে তাহলে নির্বাচনের জন্য যোগ্য হবে। নিয়মে যা রয়েছে তাই হবে। আইন সবার জন্য সমান, তাই সংবিধানে যা বলা রয়েছে সে অধিকার তাদের দিতে হবে।

তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর কোনো রাজনৈতিক ছিল না উল্লেখ করে তিনি বলেন, ‘কিন্তু নির্বাচন কমিশনের অনুরোধে তাও বাতিল করা হয়েছে। তারেক রহমান বের হলে জনসমাগম হয় তাই তিনি কোথাও যাচ্ছেন না। কিন্তু অনেক দলের প্রার্থীরা জনসমাগম করছে, ভোট চাচ্ছে এমনকি বিভিন্ন দলের শীর্ষ নেতারাও নির্বাচনী আচরণ ভাঙছে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়েছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০