অনলাইন ডেস্ক
১৪ জানুয়ারী ২০২৬, ৫:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘অ্যাডমিশন ফেস্ট, স্প্রিং-০২০২৬’-এর উদ্বোধন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে মঙ্গলবার (১৩ জানুয়ারি), সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘এডমিশন ফেস্ট, স্প্রিং-২০২৬’। নতুন শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আয়োজিত দুই সপ্তাহব্যাপী এই উৎসব বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি করেছে এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে অ্যাডমিশন ফেস্টের শুভ উদ্বোধন করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, স্কুল অব ইঞ্জিনিয়ারিং-এর ডিন প্রফেসর ড. শহিদুল ইসলাম খান, স্কুল অব বিজনেস-এর ডিন প্রফেসর আবুল কালাম, স্কুল অব ল’-এর ডিন প্রফেসর মোহাম্মদ আজহারুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমান, স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড অ্যাডমিন বিভাগের ডিরেক্টর আফরোজা হেলেন, অ্যাডমিশন অ্যান্ড পাবলিক রিলেশনস ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর ও বিভাগীয় প্রধান জাহিদ হাসানসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা।

আরও পড়ুন  বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

উল্লেখ্য, ‘অ্যাডমিশন ফেস্ট, স্প্রিং-২০২৬’ উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভর্তি ফিতে ৭৫% ছাড় এবং টিউশন ফিতে ১০% বিশেষ স্কলারশিপ প্রদান করা হচ্ছে। পাশাপাশি মেধার ভিত্তিতে সর্বোচ্চ ১০০% স্কলারশিপের সুযোগ রয়েছে। এ ছাড়া উপহার হিসেবে থাকছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ফ্ল্যাগশিপ ব্যাগ, আকর্ষণীয় হুডি এবং গ্র্যান্ড গিফট বক্স।

পুরো মাসজুড়ে অ্যাডমিশন ফেস্ট চলাকালে শিক্ষার্থীদের জন্য থাকবে তথ্যভিত্তিক দিকনির্দেশনা, একাডেমিক পরামর্শ এবং ক্যারিয়ার কাউন্সেলিং।

উল্লেখ্য, গবেষণা ও কর্মমুখী শিক্ষায় অগ্রাধিকার, আধুনিক ও সম্পূর্ণ ডিজিটালাইজড ক্লাসরুম, উন্নত ল্যাব সুবিধা, উচ্চগতির ইন্টারনেট, পৃথক স্টুডেন্ট জোন এবং সমৃদ্ধ লাইব্রেরির মাধ্যমে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি গত দুই দশকে দেশি ও বিদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানের গ্র্যাজুয়েট তৈরিতে একটি নির্ভরযোগ্য ও সুপ্রতিষ্ঠিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১০

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১১

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১২

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৩

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

১৪

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১৫

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১৬

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১৭

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৮

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৯

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

২০