অনলাইন ডেস্ক
১৪ জানুয়ারী ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৮ দিন ধরে কথা বলতে পারছেন না শবনম ফারিয়া, কী হয়েছে অভিনেত্রীর?

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়াকে এখন আর আগের মতো পর্দায় নিয়মিত দেখা যায় না। বড়পর্দায় যে কাজ করছেন, বিষয়টি তাও নয়। যদিও এক সময় নাটক, সিনেমা, টেলিফিল্ম ও বিজ্ঞাপনচিত্রেরে কাজ নিয়েই ব্যস্ততা কেটেছে তার। তবে বর্তমানে নিয়মিত না হওয়ায় কিছুটা কম দেখা যায় তাকে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এ অভিনেত্রী।

শবনম ফারিয়া বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় নিজের ক্যারিয়ার, ব্যক্তিগত বিষয় এবং সমসাময়িক নানা ব্যাপারে কথা বলে থাকেন। এবার নিজের অসুস্থতার কথা জানালেন তিনি। গত কয়েকদিন ধরেই নাকি অসুস্থ। এক সপ্তাহ ধরে গলার তীব্র সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছেন তিনি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ৮টায় ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে অসুস্থতার ব্যাপারে শবনম ফারিয়া লিখেছেন, ‘আমি গলায় গুরুতর সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছি। ৮ দিন ধরে কণ্ঠস্বর বন্ধ হয়ে আছে আমার।’

আরও পড়ুন  বেলাব উপজেলায় স্বতন্ত্র সংসদীয় আসনের দাবিতে গণসংযোগ ও জনসমাবেশ

এ অভিনেত্রী অসুস্থতার ব্যাপারে বলেছেন, ‘৫ জানুয়ারি কথা বলার শক্তি হারালাম এবং নিজেকে কথা বলার জন্য জোর করার কারণে অবস্থা আরও খারাপ হয়েছে। দুঃখের বিষয় হচ্ছে- আমাকে কয়েকটি নির্ধারিত কাজ ও শুটিং বাতিল করতে হয়েছে।’

কণ্ঠস্বরের সমস্যার কারণে বর্তমানে কোনো ফোনও রিসিভ করতে পারছেন না বলে জানিয়েছেন তিনি। এ ব্যাপারে বলেছেন, ‘আমার অনেক ফোন আসছে। কিন্তু ধরতে পারছি না। খুব জরুরি হলে অনুগ্রহ করে টেক্সট করুন।’

প্রসঙ্গত, শবনম ফারিয়া ছোটপর্দার মাধ্যমে পরিচিতি লাভ করলেও ২০১৮ সালে ‘দেবী’র মাধ্যমে বড়পর্দায় অভিষেক করেন। সিনেমাটিতে কাজের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে বাচসাস পুরস্কার এবং শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০