অনলাইন ডেস্ক
১৫ জানুয়ারী ২০২৬, ৩:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৪

চাঁপাইনবাবগঞ্জের বকচর সীমান্ত এলাকায় একজন মানব পাচারকারীসহ চারজনকে আটক করেছে বিজিবি। বুধবার সদর উপজেলার চরআলাতলী ইউনিয়নের বকচর গ্রামে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি বকচর গ্রামের মো. শাহিন, জেলার শিবগঞ্জ উপজেলার লোহালামারী গ্রামের মিজানুর রহমান, রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর গ্রামের মো. তারাজুল ইসলাম ও রাজশাহী জেলার বোয়ালিয়া থানার আসাম কলোনি গ্রামের মো. শফিকুল ইসলাম মুন্না।

বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বকচর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল। তারপর শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরআলাতলী ইউনিয়নের বকচর গ্রাম থেকে মানব পাচারকারী মো. শাহিনসহ ৪ জনকে আটক করা হয়।

আরও পড়ুন  উদ্ধারকাজে গিয়ে ফায়ার ফাইটার নিহত, পৃথক দুর্ঘটনায় আহত ৫

এ সময় জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, মো. শাহিনের সহায়তায় তারা রাজমিস্ত্রির কাজের উদ্দেশে অবৈধভাবে ভারতের চেন্নাই প্রদেশে যাওয়ার পরিকল্পনা করছিল।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষাসহ যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সব সময় তৎপর রয়েছে। অটককৃতদের চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০