অনলাইন ডেস্ক
১৫ জানুয়ারী ২০২৬, ৬:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি ও জামায়াত প্রার্থীকে শোকজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি ও জামায়াতের দুই প্রার্থীকে শোকজ করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান, ফেনী সিভিল জজ সবুজ হোসেন এ আদেশ দেন।

প্রার্থীরা হলেন চাঁদপুর-৪ আসনের বিএনপির প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ ও জামায়াত ইসলামীর প্রার্থী মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী।

আদালতের আদেশ সূত্রে জানা গেছে, চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের দুই প্রার্থী যথাক্রমে বিএনপি প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে গত ৬ জানুয়ারি ছবি ও ধানের শীষ প্রতীকসংবলিত পোস্টার ‘হারুন ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন’ লেখা যুক্ত পোস্ট করেন। একই ভাবে জামায়াত ইসলামীর প্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজীর ফেসবুক ও সমর্থক গোষ্ঠীর পেজ থেকে গত ৭ জানুয়ারি ‘১২তারিখ সারা দিন দাঁড়িপাল্লায় ভোট দিন’ ছবি ও প্রতীকসংবলিত লেখা যুক্ত পোস্ট করেন।

আরও পড়ুন  সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে বৈঠকে ইসি

এ ছাড়া বিল্লাল মিয়াজী ভাইয়ের সমর্থক গোষ্ঠীর ফেসবুক পেজ থেকেও এ ধরনের নির্বাচনী প্রচারণা নিয়মিত পোস্ট করা হচ্ছে, যা চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দৃষ্টিগোচর হয়।

যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর ৩ ও ১৮ বিধির লঙ্ঘন এবং বিধি ২৭ ও তদপঠিতব্য গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৯১খা ৩০(ক) মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ। তাই তাদের উভয়কে কারণ দর্শানোর নোটিশ প্রদান করার সঙ্গে সঙ্গে আগামী ১৯ জানুয়ারি উভয় প্রার্থী বা তাদের উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে কারণ দর্শানোর নিদের্শনা প্রদান করেছেন আদালত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০