অনলাইন ডেস্ক
১৫ জানুয়ারী ২০২৬, ৬:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৭৮টি ঘুমের ওষুধ খেয়েও কীভাবে বেঁচে আছেন দেবলীনা

দাম্পত্য জীবনের ঝড় আর চরম মানসিক অবসাদের জেরে ৭৮টি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন ওপার বাংলার জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী দেবলীনা নন্দী। যমদুয়ার থেকে ফিরে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে চলছে তুমুল চর্চা। নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন, এতগুলো ওষুধ খেয়েও মানুষ বাঁচে কী করে? নাকি পুরোটাই ‘নাটক’? অবশেষে ফেসবুক লাইভে এসে এসব কটাক্ষের কড়া জবাব দিলেন দেবলীনা। একই সঙ্গে জানালেন, সব ভুলে আজ (১৫ জানুয়ারি) থেকেই তিনি আবার গানে ফিরছেন।

বুধবার সকালে ফেসবুক লাইভে এসে দেবলীনা নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা প্রকাশ করেন। তিনি বলেন, “আমি যেটা করেছি, সেটা একেবারেই ঠিক ছিল না। প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। এক মুহূর্তের জন্য নিজেকে ভালোবাসতে ভুলে গিয়েছিলাম। হাসপাতালে শুয়ে একটা কথাই ভেবেছি, সবার আগে নিজেকে ভালোবাসতে হয়।” তিনি ভক্তদের উদ্দেশ্যে স্পষ্ট জানান, আত্মহত্যা কোনো সমস্যার সমাধান নয় এবং তিনি নিজের ভুলের জন্য অনুতপ্ত।

নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছিলেন, ৭৮টি ঘুমের ওষুধ খাওয়ার পরেও তিনি কীভাবে বেঁচে গেলেন। এর জবাবে দেবলীনা বলেন, ‘অনেকেই লিখছেন কেন মৃত্যু হলো না! আমরা ওষুধের যে সংখ্যাটা বলেছি, সেটা ডাক্তাররা নিজেরা পরীক্ষা করে প্রেসক্রিপশনে লিখেছেন। তাই আমি কোনো নাটক করিনি।’

আরও পড়ুন  নিখোঁজের ২১ দিন পর মা-মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার

সেদিনের ভয়াবহতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সেদিন রাতে এতটাই অসুস্থ হয়ে গিয়েছিলাম যে আমাকে গাড়ি থেকে নামানো যাচ্ছিল না। হাসপাতালের চিকিৎসকদের তৎপরতায় আমি বেঁচে ফিরেছি।’

দেবলীনা বিশ্বাস করেন, মানুষের প্রার্থনা আর ভগবানের ইচ্ছাতেই তিনি নতুন জীবন পেয়েছেন। তিনি বলেন, ‘হয়তো ভগবান চাইছিলেন আমি গানের জন্য বেঁচে থাকি। গান নিয়ে হয়তো আরও অনেক কিছু করার আছে।’

সংসার আর সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রচার—সবকিছুকে একপাশে সরিয়ে আজ ১৫ জানুয়ারি থেকেই তিনি ফের মঞ্চে উঠছেন। যারা তাকে নিয়ে ট্রোল করে ভিডিও বানিয়ে ভিউ পাচ্ছেন, তাদের উদ্দেশ্যে দেবলীনার সাফ কথা, ‘আমার নেগেটিভ পাবলিসিটি ভালো লাগে না। তোমরা ধীরে ধীরে সব জানবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাহাজ আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও বর্বর’ পদক্ষেপের জন্য জাতিসংঘে অভিযোগ ইরানের

ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রুল

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

১০

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

১১

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১২

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১৩

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১৪

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১৫

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৬

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

১৭

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১৮

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১৯

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

২০