অনলাইন ডেস্ক
১৫ জানুয়ারী ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিইসির সঙ্গে বৈঠকে পোস্টাল ব্যালট নিয়ে উদ্বেগের কথা জানাল বিএনপি

মধ্যপ্রাচ্যের একটি দেশে বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) পাঠানো পোস্টাল ব্যালটের একাধিক খাম একসঙ্গে গণনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। এ নিয়ে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা কয়েকটি বিষয়ে আইনি ব্যাখ্যা দিয়েছি এবং কয়েকটি বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছি। পোস্টাল ব্যালট নিয়ে আগের মতোই উদ্বেগ জানিয়েছি। কাজটা ঠিকমতো হয় নাই। সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে জবাব দিতে হবে।’ তিনি বলেন, আচরণবিধিসহ গুরুত্বপূর্ণ আইনি বিষয় নিয়েও সিইসির সঙ্গে আলোচনা হয়েছে।

বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, বিদেশে পাঠানো ব্যালট পেপারের ক্ষেত্রে অনিয়ম হচ্ছে। ‘বেশ কয়েকটি বাসায় ২০০টির বেশি ব্যালট পেপার পাওয়া যাচ্ছে। পোস্টাল ব্যালট এবার প্রথম চালু হয়েছে—আমরা বুঝি কিছু সীমাবদ্ধতা আছে। কিন্তু এই সুযোগে যেন কেউ ভিকটিমাইজড না হয়। বাস্তবে যে ভুলগুলো হচ্ছে, তাতে বিএনপি ভিকটিমাইজড হচ্ছে,’ বলেন তিনি। তিনি আরও জানান, এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছে বিএনপি।

সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালট সবচেয়ে বেশি ব্যবহৃত হবে। তাই তার দলের দাবি, সব দলের প্রতীক দিয়ে নয়— শুধু সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার প্রার্থীদের প্রতীক দিয়ে পোস্টাল ব্যালট ছাপানো উচিত। এ ছাড়া ভোটার স্লিপে প্রার্থী ও দলের নাম অন্তর্ভুক্ত করার প্রস্তাবও দেওয়া হয়েছে বলে জানান তিনি।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সফর বাতিল প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, ‘এটা আচরণবিধির কারণে নয়, নির্বাচন কমিশনের অনুরোধে চেয়ারম্যানের সফর স্থগিত করা হয়েছে। এ নিয়ে অন্য দলগুলো কুৎসা রটাচ্ছে, যা আচরণবিধির লঙ্ঘন।’

আরও পড়ুন  চবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৮৭ শতাংশ

উল্লেখ্য, গত মঙ্গলবার বাহরাইনের একটি বাসায় পোস্টাল ব্যালটের অনেকগুলো খাম একসঙ্গে বাছাই ও গণনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে সমালোচনার মুখে বুধবার সাংবাদিকদের নির্বাচন কমিশনের ব্যাখ্যা দেন ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ‘ভিডিওতে ১৬০টি ব্যালট দেখা গেছে। কোনো খাম খোলা হয়নি। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বিষয়টি দেখছেন। পোস্টাল ব্যালট বিতরণে কোনো পদ্ধতিগত ব্যতিক্রম হয়েছে কি না, তা বাহরাইন পোস্ট তদন্ত করে জানাবে।’

ইসি সচিব আরও বলেন, ‘পোস্টাল ভোটের ব্যালট পাওয়ার আনন্দে কেউ ভিডিওটি ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছেন। তবে এটি করা উচিত হয়নি।’

আখতার আহমেদ জানান, ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের মাধ্যমে বাংলাদেশ ডাক বিভাগ পোস্টাল ব্যালট পাঠায়। দেশভেদে ডাকব্যবস্থার ধরন ভিন্ন। বাহরাইনের ক্ষেত্রে একই এলাকায় বসবাসরত ভোটারদের জন্য ১৬০টি ব্যালট একটি বক্সে রাখা হয়েছিল। পরে কয়েকজন প্রবাসী বাংলাদেশি সেগুলো নিজেদের মধ্যে ভাগ করে ভোটারদের কাছে পৌঁছে দেওয়ার সময় ভিডিও ধারণ করেন।

ইসি সূত্রে জানানো হয়, বিষয়টি তাৎক্ষণিকভাবে বাহরাইন পোস্টকে জানানো হয়েছে। তারা সরেজমিন তদন্ত করে জানাবে, নির্ধারিত পদ্ধতি অনুসরণে কোনো ব্যত্যয় ঘটেছে কি না।

এদিকে নির্বাচন কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অবিলীকৃত ১২৯টি ব্যালট খাম বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে বাহরাইন পোস্টের কাছে ফেরত দেওয়া হয়েছে। এগুলো আলাদাভাবে সংশ্লিষ্ট ভোটারদের কাছে বিতরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ঘটনায় কোনো খাম খোলা হয়নি এবং ভোটার তথ্যের গোপনীয়তাও লঙ্ঘিত হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০