অনলাইন ডেস্ক
১৫ জানুয়ারী ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মেয়েকে নিয়ে ইছামতী খালে ঝাঁপ, মা বেচে গেলেও মারা গেছে মেয়ে

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজের মেয়েকে নিয়ে খালে ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টাকালে ৮ বছর বয়সী মেয়ে রাইছার মৃত্যু হয়েছে। মা জান্নাতুল ফেরদৌস (৩২) চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার খাদ্য গুদামের পাশে ইছামতী খালে এই ঘটনা ঘটে।

নিহত রাইছা উপজেলার বারখাইন ইউনিয়নের সৈয়দ কুচাইয়া হাজী আফজাল আহমদের বাড়ির প্রবাসী কায়সারের মেয়ে। ২ ছেলে ১ মেয়ের মাঝে রাইছা সবার ছোটো। এবং সে সদরের এক কিন্ডারগার্টেনের কেজি স্কুলের শিক্ষার্থী। তার মা জান্নাতুল ফেরদৌস উপজেলার চাতরী ইউনিয়নের সুজারমল্লা পাড়ার আব্দুল লতিফের মেয়ে।

জান্নাতুল ফেরদৌসের মা খদিজা আক্তারের দাবি, শাশুড়ীর অত্যাচারে তার মেয়ে জান্নাতুল ফেরদৌস তার নাতনিকে নিয়ে খালে ঝাপ দেয়। তিনি এই ঘটনার জন্য মেয়ের শশুর বাড়ির লোকজনকে দায়ী করেন।

আরও পড়ুন  দেশকে এগিয়ে নিতে বাস্তবমুখী গবেষণার বিকল্প নেই: গণশিক্ষা উপদেষ্টা

উদ্ধারকারী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ জানান, এক ভ্যান চালকের কাছে খবর পেয়ে পৌণে ১টার দিকে মা-মেয়েকে উদ্ধার করে আনোয়ারা হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মুছার্রাত জানান, পরীক্ষা নিরিক্ষার পর মেয়েটির মৃত্যু বিষয়ে নিশ্চিত হওয়া যায়। মেয়ের মাকে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

ঘটনার বিষয়ে আনোয়ারা সার্কেলে এএসপি সোহানুর রহমান সোহাগ বলেন, শিশুটিকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে, আর মাকে চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করা হচ্ছে। ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০