অনলাইন ডেস্ক
১৬ জানুয়ারী ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সংগঠকরা

চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরের হাতে ফুল দিয়ে ছাত্রদলে যোগ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকরা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে তারা আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগ দিয়েছেন। এ সময় সরওয়ার আলমগীর তাদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন এমপি প্রার্থী।

ছাত্রদলে যোগদানকৃতরা হলেন চট্টগ্রাম মহানগর শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রিদুয়ান সিদ্দিকী, চট্টগ্রাম উত্তর জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মুজিবুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলার সদস্য মো. আদনান, মো. মারুফ, মো. মাসুদ, মো. জিয়া উদ্দিন, সামির সিদ্দিকী ও মো. রিয়াদ।

চট্টগ্রাম মহানগর শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রিদুয়ান সিদ্দিকী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ছিলেন। এ ছাড়া দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপির অবদান অসামান্য। তাই আমরা এ দলে যোগদান করেছি।

আরও পড়ুন  ভাইবোনদের বঞ্চিত করতে লতিফুর কন্যা সিমিনের ভয়াবহ জালিয়াতি

ছাত্রদল চট্টগ্রাম-২ সংসদীয় আসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিন উদ্দিন। সদস্য সচিব ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন মুন্নার সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল। বিশেষ অতিথি ছিলেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সদস্য নাজিম উদ্দীন শাহীন, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন ও ছাত্রনেতা গিয়াস উদ্দিন মামুন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০