অনলাইন ডেস্ক
১৭ জানুয়ারী ২০২৬, ৪:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শৈশবের শহরে ড. শাহীনার পাঁচ বইয়ের মোড়ক উন্মোচন

রাজধানীর কোলাহল ছাপিয়ে শৈশবে নিজের বেড়ে উঠার শহর জামালাপুরে হয়ে গেল কবি অধ্যাপক ডা. শাহীনা সোবহান মিতুর লেখা পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচন।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে পৌর শহরের অ্যাডভোকেট সৈয়দ আব্দুস সোবহান সড়কের আমলাপাড়া এলাকায় এ উপলক্ষে অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে অংশ নেন জামালপুরের কবি, লেখক ও গণমাধ্যমকর্মীরা। অনুষ্ঠানে ডা. মিতুর তিনটি উপন্যাস ও দুটি কবিতার বই উন্মোচন করা হয়। এর মধ্যে ছিল বালিকার জ্বলন্ত সময়, অর্ধেক আকাশ ও দিন যাপনের খসড়া নামের তিনটা উপন্যাস এবং যে তুমি হেঁটে যাও ও বসন্তের রৌদ্র ছায়া নামের দুটি কবিতার বই। যাতে উঠে এসেছে দৈনন্দিন জীবনের নানা অনুষঙ্গ, গভীর জীবনবোধ, মানবীয় অনুভূতি আর সামাজিক বাস্তবতার চিত্র।

কবি অধ্যাপক ডা. শাহীনা সোবহান মিতু বর্তমানে অন্তর্বতী সরকার গঠিত জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য হিসেবে কাজ করছেন। পেশায় চিকিৎসক মিতু এর আগে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি জামালপুর পৌর শহরের আমলাপাড়া এলাকার প্রয়াত অ্যাডভোকেট সৈয়দ আব্দুস সোবহানের বড় মেয়ে। মোড়ক উন্মোচন হওয়া বইগুলোতে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ, যুদ্ধ পরবর্তী ও পূর্ববর্তী ইতিহাস-ঐতিহ্য, ৮০ দশকে কবির স্কুল জীবনের স্মৃতিচারণ ও জামালপুরের সাংস্কৃতির চিত্র তুলে ধরা হয়েছে।

এ বিষয়ে কবি অধ্যাপক ডা. শাহীনা সোবহান মিতু বলেন, ‘আমার লেখা বালিকার জ্বলন্ত সময়, অর্ধেক আকাশ, দিন যাপনের খসড়া নামের তিনটা উপন্যাস এবং যে তুমি হেঁটে যাও, বসন্তের রৌদ্র ছায়া নামের দুইটা কবিতার বই প্রকাশ করা হয়েছে। এগুলোর মধ্যে দুটি বই আগেই প্রকাশিত হলেও তিনটি নতুন। তবে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান করা হয়নি। আমি চাইলে ঢাকাতেই করতে পারতাম। কিন্তু আমার শৈশবের স্মৃতিবিজড়িত পৈত্রিক বাড়িতে মোড়ক উন্মোচন করার ইচ্ছে থেকেই এখানে করা। যেখানে আমার বাবা-মা’র স্মৃতি জড়িয়ে আছে।’

আরও পড়ুন  জাবি অধ্যাপক নাহরিনকে জাকসুর আলটিমেটাম

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, কবি সাযযাদ আনসারী, কবি আলী জহির মোহাম্মদ খালেকুজ্জামান, মাহবুব বারী, অধ্যাপক আব্দুল হাই আল হাদী, অবসরপ্রাপ্ত লে. কর্নেল মো.জায়েদ হোসেন, ফারজানা ইসলাম প্রমুখ বক্তব্য দেন ও কবি শাহীনা সোবহান মিতুর কবিতা আবৃত্তি করেন। এ সময় তারা শাহীনা সোবহান মিতুর কবিতা ও উপন্যাসের ভূয়সী প্রসংশা করেন। সেই সঙ্গে তার উত্তর-উত্তর সমৃদ্ধি ও সু-সাস্থ্য কামনা করেন।

এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কবি ও মানববাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, অ্যাডভোভেকট ইউসুফ আলী, অধ্যাপক ফজলুল হক মন্টু এবং কবির শৈশবের বন্ধু-বান্ধবসহ অনেকেই উপস্থিত ছিলেন। পরে ওস্তাদ ফজলুল হকের বড় ছেলে ফায়জুল হকের একক মনোজ্ঞ গানের আসর বসে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০