অনলাইন ডেস্ক
১৭ জানুয়ারী ২০২৬, ৫:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাজীপুরে পৃথক দুই স্থানে অগ্নিকাণ্ড

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে পৃথক ঘটনায় দুটি অগ্নিকাণ্ড ঘটেছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল পৌনে ৩টার দিকে কোনাবাড়ীর নীলনগর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে সিলেন্ডার বিস্ফোরণে পিকআপ ভ্যানে অগ্নিকাণ্ড ঘটেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, কাশিমপুরের এনায়েতপুর স্কুল মার্কেট এলাকা থেকে বাসাবাড়ির মালপত্র নিয়ে চট্টগ্রামের ফটিকছড়ির উদ্দেশ্যে যাচ্ছিল একটি পিকআপ ভ্যান। কোনাবাড়ী নীলনগর নিটল গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির সামনে এলে সিলেন্ডার বিস্ফোরণ হয়। খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পিকআপের সামনের অংশে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান, ফায়ার সার্ভিস।

এ ছাড়াও শুক্রবার বিকেল সোয়া ৩টার দিকে কোনাবাড়ীর পারিজাত মেডিটেক্স কারখানার সামনে একটি সেমিপাকা টিনশেড বসতবাড়িতে অগ্নিকাণ্ড হয়। এ ঘটনায় ওই বাড়ির ৫টি রুম পুড়ে যায়। খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন  খামেনিকে হত্যায়ও শেষ হয়নি মিশন, ইরানে হামলা চালিয়ে যাওয়ার বার্তা ট্রাম্পের

কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস পরিদর্শক সাইফুল ইসলাম কালবেলাকে জানান, পারিজাত এলাকায় বসতবাড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুটি ইউনিট নিয়ন্ত্রণে কাজ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত। ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষ বলা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০