অনলাইন ডেস্ক
১৮ জানুয়ারী ২০২৬, ৪:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এমপি প্রার্থীর কর্মীকে হত্যা, মরদেহ নিয়ে বিক্ষোভ

ময়মনসিংহের ধোবাউড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে নির্বাচনী অফিস উদ্বোধন করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্বতন্ত্র এমপি প্রার্থীর কর্মী নিহতের ঘটনায় মরদেহ নিয়ে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা।

শনিবার (১৭ জানুয়ারি) মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার পর উপজেলা পরিষদের কাছে নিহতের জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় ধোবাউড়া উপজেলার এরশাদ বাজারে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম (৪৬) রামসিংহপুর এলাকার হাজী মফিজ উদ্দিনের ছেলে। তিনি ময়মনসিংহ-১ হালুয়াঘাট ধোবাউড়া আসনের স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের কর্মী বলে জানা গেছে।

নিহতের ছেলে মো. সোলাইমান ৩৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০ থেকে ২২ জনকে আসামি করে আজ ভোরে থানায় একটি অভিযোগ দেন। পরে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে।

জানা গেছে, ধোবাউড়া উপজেলার এরশাদ বাজারে সালমান ওমরের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন নিয়ে কথাকাটাকাটির জেরে শুক্রবার সন্ধ্যায় নজরুল ইসলামকে ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন—মো. আদম আলী (৫৪) ও মো. দুলাল মিয়াকে (৫৩) ও মো. ইব্রাহিমকে (৫২)।

আরও পড়ুন  জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে নভেম্বরে গণভোট চায় জামায়াত।

শনিবার ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ ধোবাউড়ায় নিয়ে যাওয়া হয়। মরদেহবাহী অ্যাম্বুলেন্স নিয়ে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। মিছিলকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে সেখানে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় নিহতের ছেলে মো. সোলাইমান বাবার হত্যার বিচার দাবি করেন।

ধোবাউড়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, নির্বাচনী সহিংসতায় হত্যার ঘটনায় নিহতের ছেলে মো. সোলাইমান বাদী হয়ে ৩৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় আরও ২০/২৫ জনকে আসামি করে থানায় একটি অভিযোগ দেন। পরে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে আজ আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০