অনলাইন ডেস্ক
১৮ জানুয়ারী ২০২৬, ৪:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরের একমাত্র নারী প্রার্থী পূথির মনোনয়ন বৈধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরের পাঁচটি আসনে একমাত্র নারী স্বতন্ত্র প্রার্থী ফারজানা ফরিদ পূথির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তিনি জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে প্রার্থী হয়েছেন।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে কমিশন ফারজানা ফরিদ পূথির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

গত ৩ জানুয়ারি বিকেলে জামালপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় কয়েকজন ভোটারের তথ্যগত অমিল দেখিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ফারজানা ফরিদ পূথির প্রার্থিতা বাতিল করেন।

পরে সংশ্লিষ্ট ভোটাররা সশরীরে নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে ভোটসংক্রান্ত তথ্য সঠিক বলে স্বীকার করেন। আপিল শুনানিতে বিষয়টি উপস্থাপন করা হলে নির্বাচন কমিশন তা বিবেচনায় নিয়ে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। এর ফলে জামালপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ ফিরে পান ফারজানা ফরিদ পূথি।

আরও পড়ুন  নির্বাচনী জোটে যাওয়া নিয়ে যে বার্তা দিলেন মামুনুল হক

মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় ফারজানা ফরিদ পূথি বলেন, আপিল শুনানিতে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আমার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র হয়েছিল। নির্বাচন কমিশন সঠিক বিষয় যাচাই করে ন্যায়বিচার নিশ্চিত করেছে।

এ সময় তিনি জামালপুর-৩ (মেলান্দহ, মাদারগঞ্জ) আসনের সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সবাইকে সঙ্গে নিয়ে নির্বাচনী কার্যক্রমে এগিয়ে যেতে চাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০