অনলাইন ডেস্ক
১৮ জানুয়ারী ২০২৬, ৪:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রার্থিতা ফিরে পেলেন অধ্যাপক রফিকুল ইসলাম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলাম চৌধুরী তার প্রার্থিতা ফিরে পেয়েছেন।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) আপিল বিভাগ তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রব্বানী প্রধান বিষয়টি নিশ্চিত করেন।

এর ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে অধ্যাপক রফিকুল ইসলামের আর কোনো আইনি বাধা রইল না।

উপজেলার ডালিয়া নতুন বাজার এলাকার বাসিন্দা আব্দুল হাকিম বলেন, মনোনয়ন বাতিল হওয়ার পর আমরা হতাশ হয়ে পড়েছিলাম। মনে হচ্ছিল, এবারও ভোটের পরিবেশ থাকবে না। এখন প্রার্থিতা ফিরে পাওয়ায় ভোট দেওয়ার আগ্রহ তৈরি হয়েছে।

গয়াবাড়ি ইউনিয়নের শুটিবাড়ি এলাকার এক ভোটার রওশন আরা বেগম বলেন, অধ্যাপক রফিকুল ইসলাম এলাকায় পরিচিত মুখ। তিনি প্রার্থী থাকলে মানুষের ভোট দিতে আগ্রহ বাড়বে। তার মনোনয়ন বৈধ হওয়ায় আমরা খুশি।

স্থানীয় বিএনপি কর্মী জুলহাস বলেন, মনোনয়ন বাতিল হওয়ার পর অনেক নেতাকর্মী নিষ্ক্রিয় হয়ে পড়েছিলেন। এখন সবাই আবার মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন। মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানো হচ্ছে।

আরও পড়ুন  নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

জেলা বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক রইছুল আলম চৌধুরী বলেন, রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় স্বতন্ত্র প্রার্থীর জন্য প্রয়োজনীয় এক শতাংশ ভোটারের স্বাক্ষরসংক্রান্ত তালিকায় সামান্য গরমিলের অভিযোগে অধ্যাপক রফিকুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। পরে নির্বাচন কমিশনে আপিল করা হলে শুনানি শেষে কমিশনের আপিল বিভাগ মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ মনোনয়ন হোসেন বলেন, অধ্যাপক রফিকুল ইসলাম ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও অংশগ্রহণ করেছিলেন। সে সময় ভোট কারচুপির মাধ্যমে তার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছিল। আসন্ন নির্বাচনে জনগণের প্রত্যক্ষ সমর্থন পেলে অধ্যাপক রফিকুল ইসলাম বিজয়ী হবেন।

উল্লেখ্য, নীলফামারী-১ আসনটি জেলার অন্যতম গুরুত্বপূর্ণ সংসদীয় আসন। এখানে বরাবরই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা জোরালো থাকে। অধ্যাপক রফিকুল ইসলামের প্রার্থিতা ফিরে পাওয়ায় এবারের নির্বাচনে এই আসনে নতুন মাত্রা যোগ হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০