অনলাইন ডেস্ক
১৮ জানুয়ারী ২০২৬, ৪:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উত্তর সিরিয়ায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান যুক্তরাষ্ট্রের

উত্তর সিরিয়ায় চলমান সংঘর্ষ বন্ধে সব পক্ষকে অবিলম্বে যুদ্ধবিরতিতে যাওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (১৭ জানুয়ারি) এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, পরিস্থিতি আরও খারাপ হওয়া এড়াতে সংলাপের মাধ্যমে সমাধানের পথ খোঁজা জরুরি।

গত বছর ডিসেম্বর থেকে সিরিয়ার আলেপ্পো অঞ্চলে সিরীয় সরকারি বাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে উত্তেজনা বাড়ছে। আলেপ্পোর স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এসব সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ২৪ জন নিহত এবং প্রায় ১২৯ জন আহত হয়েছে।

আরও পড়ুন  রৌমারীতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার সিরিয়ার সরকারকে আলেপ্পো থেকে আল-তাবকা পর্যন্ত এলাকায় সব ধরনের সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানান। তিনি বলেন, অভ্যন্তরীণভাবে শান্তিপূর্ণ এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখা সিরিয়া পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ।

এর আগে শনিবার সিরীয় সেনাবাহিনী ইউফ্রেটিস নদীর পশ্চিমাঞ্চলকে বন্ধ সামরিক এলাকা ঘোষণা করে। সেনাবাহিনীর একটি টহল দলের ওপর হামলার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০