অনলাইন ডেস্ক
১৮ জানুয়ারী ২০২৬, ৪:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপিতে যোগ দিলেন শতাধিক সনাতন ধর্মাবলম্বী

পিরোজপুরের নেছারাবাদে জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে শতাধিক হিন্দু ধর্মাবলম্বী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বলদিয়া ইউনিয়ন নির্বাচন কমিটির প্রধান সমন্বয়কারী আজাহারুল ইসলাম টুটুলের নেতৃত্বে বিএনপিতে যোগ দেন তারা।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বলদিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কাটাপিটানিয়া আনন্দবাজারে বিএনপি মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমনের নির্বাচনী সেন্টার কমিটি গঠন অনুষ্ঠানে তারা যোগ দেন।

সুভাষ চন্দ্র হালদারের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মহাসিন রেজার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম বাহাদুর, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আজহারুল ইসলাম টুটুল, বলদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাস্টার মো. এনামুল হক রতন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মাহমুদুল হাসান বাবু, সুটিয়াকাঠী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. রুহুল আমীন প্রমুখ।

বিএনপিতে যোগ দিতে আসা হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে অনুষ্ঠানের সভাপতি সুভাষ চন্দ্র হালদার বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ও তার সুযোগ্য সন্তান তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেছি। তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার আঙ্গিকে বাংলাদেশকে সাজাতে বিএনপির কোনো বিকল্প নেই। তাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া দল বিএনপিতে আমরা শতাধিক হিন্দু ধর্মাবলম্বী যোগদান করেছি।

আরও পড়ুন  ভাই হত্যার বিচারের প্ল্যাকার্ড নিয়ে ভোটকেন্দ্রে শহীদ হাদির বোন

বলদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. ইনামুল হক রতন বলেন, নেছারাবাদ উপজেলায় সনাতন সম্প্রদায়ের লোকেদের প্রায় ৪০ শতাংশ ভোটার রয়েছে। তারা আমাদের জানিয়েছেন, জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করবেন। তারই ধারাবাহিকতায় আজকে শতাধিক সনাতন ধর্মাবলম্বীরা বিএনপিতে যোগদান করেছে। তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বলদিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মো. আজহারুল ইসলাম টুটুল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণের রাজনীতিতে বিশ্বাস করে। তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা আজ দেশের মানুষের মুক্তির সনদে পরিণত হয়েছে। সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে বলদিয়া ইউনিয়নে শতাধিক সনাতন ধর্মাবলম্বী ভাই-বোন বিএনপিতে যোগদান করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০