অনলাইন ডেস্ক
১৮ জানুয়ারী ২০২৬, ৭:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নুরুদ্দিন অপুর উপহারের ক্রীড়াসামগ্রী পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে খেলাধুলায় উৎসাহিত করলেন শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু।

রোববার (১৮ জানুয়ারি) সকালে তিনি ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের আলহাজ আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ করেন তিনি।

এ সময় নুরুদ্দিন অপু বলেন, একটি প্রজন্মকে সঠিক পথে গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি শারীরিক চর্চা তরুণদের মাদক, অপরাধ ও হতাশা থেকে দূরে রাখে। সুস্থ সমাজ গড়তে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন শুধু শিক্ষিত নয়, মানসিকভাবে দৃঢ় ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বড় হতে পারে সেই লক্ষ্যেই আমি পাশে আছি এবং থাকব।

আরও পড়ুন  ২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান

এরপর বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ফুটবল, ব্যাডমিন্টন, ভলিবলসহ বিভিন্ন ক্রীড়াসামগ্রী তুলে দেন তিনি। শিক্ষার্থীরা হাতে উপহার পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়ে। অনেকেই আনন্দে বলেন, অপুর ভাইয়ের এই উদ্যোগ আমাদের আরও উৎসাহিত করেছে। এখন থেকে নিয়মিত খেলাধুলা করতে পারব।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু নিয়মিত শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতির উন্নয়নে কাজ করছেন। তার মতো রাজনৈতিক নেতৃত্বই আমাদের আগামী দিনের আশার প্রতীক।

অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা বলেন, অপু ভাইয়ের নেতৃত্বে এলাকার স্কুলগুলো নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে। এটা শরীয়তপুরের জন্য গর্বের বিষয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০