অনলাইন ডেস্ক
১৮ জানুয়ারী ২০২৬, ৭:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাড়ি চাপায় পাম্পকর্মী নিহত : গ্রেপ্তার সুজন যুবদলের কেউ না

রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে ফিলিং স্টেশনের কর্মচারীকে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া মো. আবুল হাসেম সুজন (৫৪) যুবদলের কেউ নন বলে জানিয়েছে রাজবাড়ী জেলা যুবদল।

রোববার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় রাজবাড়ী প্রেসক্লাবের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল ও সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, মো. আবুল হাসেম সুজন নামে এক গাড়ির মালিকের বিরুদ্ধে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশনে তেলের টাকা চাওয়াতে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। যাকে যুবদল নেতা পরিচয়ে গতকাল থেকে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচার করা হচ্ছে।

প্রকৃতপক্ষে মো. আবুল হাসেম সুজন ব্যক্তিগত কারণ দেখিয়ে দলীয় বিধি ভঙ্গ করে ২০১৯ সালের ২৮ জানুয়ারি রাজবাড়ী শহরে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জেলা যুবদলের সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। যা দৈনিক মানবজমিনসহ জাতীয় ও স্থানীয় অনেক পত্রিকায় প্রকাশিত হয়। এরপর থেকে সুজনের সঙ্গে যুবদলের কোনো সম্পর্ক নেই।

আরও পড়ুন  নির্বাচিত হলে শান্তি-সম্প্রীতির চারণভূমিতে পরিণত করব : এস এম জিলানী

তাই আজ থেকে প্রায় ৭ বছর আগে পদত্যাগ করা একজনকে যুবদল পরিচয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার করা সত্যিই দুঃখজনক। জাতীয়তাবাদী যুবদল সব সময় সুশৃঙ্খল ও আদর্শিক রাজনীতির চর্চায় বিশ্বাসী এবং কোনো ধরনের বেআইনি, অনৈতিক ও সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না।

যুবদল স্পষ্টভাবে জানিয়ে দিতে চায় যে, কোনো ব্যক্তি বা গোষ্ঠী সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড চালানোর সুযোগ নেই। তাই অপরাধীর প্রকৃত পরিচয় নিশ্চিত হয়ে সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমে কর্মরত সাংবাদিক বন্ধুদের এবং এ জাতীয় অপরাধীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তারা।

এসময় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মামুনুল ইসলাম রনি, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল খায়রু,রাজবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক শামসুল আলম খান রানা, সদস্য সচিব গোলাম মহিউদ্দিন আহমেদ গিটার, জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক গাজী মাসুদ রানা,জেলা যুবদলের নেতা রকিব হাসান মিঠুন প্রমূখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০