অনলাইন ডেস্ক
১৮ জানুয়ারী ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামী আন্দোলনের জন্য রাখা ৪৭ আসনের সিদ্ধান্ত কবে, জানালেন এহসানুল মাহবুব

১১ দলীয় জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বেরিয়ে যাওয়ায় তাদের জন্য রাখা ৪৭টি আসনের বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

এহসানুল মাহবুব বলেন, জোটে না আসায় তাদের জন্য রাখা ৪৭ আসন নিয়ে দু-একদিনের মধ্যেই সিদ্ধান্ত নিবে ১০ দল। এ ছাড়া ১০ দলের সমন্বিত নির্বাচনী ইশতেহারের কথাও ভাবা হচ্ছে।

নির্বাচনী প্রচারণা বিষয়ে তিনি বলেন, জানুয়ারির ২২ তারিখ ঢাকা থেকে ১০ দলের নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হবে। আর ফেব্রুয়ারির ১০ তারিখের মধ্যে তা শেষ হবে।

ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের সামনে একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের অবস্থান নেয়ার বিষয়েও কথা বলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল।

আরও পড়ুন  জামায়াত জোটে যোগ দেওয়ায় ক্ষমা চাইলেন মঞ্জু

তিনি বলেন, নির্বাচনের আগ মুহূর্তে কমিশনের সামনে একটি দলের ছাত্র সংগঠন অবস্থান নিলেও যাতে নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত না হয়। আমরা প্রত্যাশা করব, গণভোট ও জাতীয় নির্বাচনে নিরপেক্ষ থাকবে নির্বাচন কমিশন।

ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ও আইনশৃঙ্খলা বাহিনীর বডি ক্যামেরা নিশ্চিত করারও দাবি জানান তিনি।

এদিকে জোটে ফেরার আর কোনো সম্ভাবনা না থাকায় শরিক দলগুলো নিজেদের মআসন বাড়িয়ে নেয়ার চেষ্টায় রয়েছেন।

ইসলামী আন্দোলন বেরিয়ে যাওয়ার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, দলটি জোট থেকে বেরিয়ে যাওয়ায় ফাঁকা আসনগুলোতে জোটের অন্য দলগুলো আসন বাড়িয়ে নেবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০