অনলাইন ডেস্ক
১৮ জানুয়ারী ২০২৬, ২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জ-২ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন যিনি

সুনামগঞ্জ-২ (দিরাই শাল্লা) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী।

রোববার (১৭ জানুয়ারি) রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত দলীয় চূড়ান্ত মনোনয়নপত্র হাতে পান নাছির উদ্দিন চৌধুরী। এ খবরে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে এসেছে স্বস্তি।

এর আগে এই আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নে নাছির উদ্দিন চৌধুরী ও তাহির রায়হান চৌধুরী পাবেলসহ দুজনকেই দল থেকে মনোনয়ন দেওয়া হয়। নির্বাচনী মাঠে দুজনই দলীয় প্রার্থী পরিচয়ে প্রচারণা চালান। ফলে স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং প্রার্থীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি হয়।

এছাড়া বিভক্ত হয়ে পড়েন দুই গ্রুপের নেতাকর্মীরা। বিএনপির দলীয় প্রার্থী নিয়েও সাধারণ ভোটারদের মনে তৈরি হয়েছিল নানা সংশয়। অবশেষে সবকিছু বিবেচনা করে সুনামগঞ্জ-২ আসনে সাবেক এমপি নাছির চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হয়।

আরও পড়ুন  গণঅধিকার পরিষদের প্রার্থীকে অপহরণ করে মারধর

এদিকে মনোনয়ন ঘোষণার খবরে নাছির উদ্দিন চৌধুরীর অনুসারী এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের স্বস্তি ফিরেছে। উচ্ছ্বসিত নেতাকর্মীরা দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

নাছির উদ্দিন চৌধুরী বলেন, দিরাই শাল্লাবাসীর উন্নয়নে সবাইকে পাশে নিয়ে কাজ করা তার একমাত্র লক্ষ্য। দলের সব পর্যায়ের নেতাকর্মী মতপার্থক্য ভুলে ধানের শীষের পক্ষে কাজ করবে বলে আশা করি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০