অনলাইন ডেস্ক
১৯ জানুয়ারী ২০২৬, ৫:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কমিউনিটি ব্যাংকের টিডিএফ উদ্যোক্তাদের রিফাইন্যান্সিং সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

প্রযুক্তি উন্নয়ন, উদ্ভাবন এবং টেকসই শিল্পায়নে স্বল্পসুদে দীর্ঘমেয়াদি অর্থায়ন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের সঙ্গে একটি পার্টিসিপেটরি এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। এই চুক্তির মাধ্যমে টেকনোলজি ডেভেলপমেন্ট ফান্ড (টিডিএফ) রিফাইন্যান্সিং স্কিম– এর আওতায় রপ্তানিমুখী ও আমদানি বিকল্প শিল্পখাত বিশেষভাবে উপকৃত হবে।

টিডিএফ স্কিমের আওতায় যোগ্য প্রতিষ্ঠানসমূহ অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে কম সুদে দীর্ঘমেয়াদি ঋণ সুবিধা গ্রহণ করতে পারবে; যা শিল্পখাতে প্রযুক্তি আধুনিকায়ন ও টেকসই উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।

বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিভিশনে আয়োজিত স্বাক্ষর অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর ও বিনিময় করেন।

আরও পড়ুন  নারী নির্যাতনের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ আবু আলম মহসীন, যুগ্ম পরিচালক সজীব কুমার দাস এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির হডে অব এসএমই হোসেন-আল-সাফীর চৌধুরী, হেড অব এগ্রি শরিফ হাসান মামুনসহ বাংলাদেশ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বাংলাদেশের সূচনা হয়েছে ফ্যাসিবাদমুক্ত: সংসদে রাষ্ট্রপতি

ওয়াকআউট’ কী? রাজনৈতিক কেন দলগুলো তা করে?

মসজিদের কমিটি গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫

সংসদের সৌন্দর্য হলো, স্বৈরাচারের মানুষের পক্ষের কেও এখানে নেই: আন্দালিব রহমান পার্থ

মানুষের কাছে গণতন্ত্রের অনুপ্রেরণা হিসেবে জীবিত থাকবেন খালেদা জিয়া

চোটে জর্জরিত বায়ার্ন

জাতীয় সংসদ শুরু করেছে বিএনপি জুলাই সনদ ভঙ্গ করে : সারজিস

বিরোধী দলের প্রতিবাদ প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে-ওয়াক আউট

আহমেদ আযম খান মন্ত্রী হলেন

বিপিসির ডিপো ছুটির দিনেও খোলা রাখার নির্দেশ

১০

১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল

১১

এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে দেশের মানুষ : প্রধানমন্ত্রী

১২

সংসদ যেন কারো চরিত্রহননের কেন্দ্রে পরিণত না হয়: জামায়াত আমির

১৩

ফেলানির ও হাদি, আবরার নাম সংসদের শোক প্রস্তাবে উত্থাপন নাহিদের

১৪

শোকপ্রস্তাব আনা হলো যাদের নামে সংসদে

১৫

মির্জা আব্বাসসহ প্যানেল ৫ সদস্যের স্পিকার মনোনীত

১৬

দেশের মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে: সংসদে প্রধানমন্ত্রী

১৭

।হাসনাতের পর এবার খেজুরের হিসাব দিলেন এমপি আখতার

১৮

দেশে আবার গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী

১৯

তিনটি দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির বিক্ষোভ

২০