অনলাইন ডেস্ক
১৯ জানুয়ারী ২০২৬, ৬:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্পেনে দুটি হাই-স্পিড ট্রেনের সংঘর্ষে নিহত ২১, আহত অনেকে

স্পেনের দক্ষিণাঞ্চলে কর্দোবা শহরের কাছে দুটি দ্রুতগামী ট্রেনের সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৭০ জনের বেশি, যাদের মধ্যে ৩০ জনের অবস্থা গুরুতর। খবর সিনহুয়া।

স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে সোমবার (১৯ জানুয়ারি) জানান, গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে কয়েকটি গণমাধ্যমে নিহতের সংখ্যা ২৫ বলা হয়েছিল।

স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে মালাগা থেকে মাদ্রিদগামী একটি হাই-স্পিড ট্রেন কর্দোবা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে আদামুজ এলাকার কাছে অজ্ঞাত কারণে লাইনচ্যুত হয়। ওই ট্রেনে ৩১৭ জন যাত্রী ছিলেন।

লাইনচ্যুত ট্রেনটি পাশের লাইনে চলাচলরত মাদ্রিদ-হুয়েলভাগামী আরেকটি হাই-স্পিড ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। এতে দ্বিতীয় ট্রেনটিও লাইনচ্যুত হয়।

আরও পড়ুন  ঝামেলা করলে জনবিস্ফোরণ হবে, বললেন র‍্যাব কর্মকর্তা হত্যার প্রধান আসামি

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক বার্তায় বলেন, ‘এই মর্মান্তিক রেল দুর্ঘটনার কারণে দেশ আজ গভীর বেদনায় রয়েছে।’ রাজপরিবারও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

দুর্ঘটনার পর আন্দালুসিয়া অঞ্চলের জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। স্থানীয় বাসিন্দারাও আহতদের সহায়তা করেন। উদ্ধারকাজে স্পেনের সামরিক জরুরি ইউনিটও অংশ নেয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযান চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনাকবলিত রুটে অন্তত মঙ্গলবার পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে।

উল্লেখ্য, স্পেনে সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে ২০১৩ সালে। সে সময় একটি ট্রেন দুর্ঘটনায় ৭৯ জন নিহত হয়েছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১০

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১১

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

১২

লালমনিরহাটের সংরক্ষিত আসনের সাবেক এমপি গ্রেফতার

১৩

মনোনয়ন না দেওয়ার জন্য বিএনপিকে ধন্যবাদ: রুমিন ফারহানা

১৪

বিসিবিতে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

আবু সাঈদ হত্যা মামলা ট্রাইব্যুনালে আনা হলো আসামিদের, টেলিভিশনে রায় সরাসরি সম্প্রচার

১৬

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনদস্যুর গুলিতে জেলে গুলিবিদ্ধ

১৭

আদালতে জামিনে মুক্তি পেলেন ভোলার সেই জামায়াত কর্মী সাওদা সুমি

১৮

সন্ধ্যার পর বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া: বিএনপি

১৯

গণভোটের রায় অস্বীকারের মধ্য দিয়ে নতুন করে ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে

২০