অনলাইন ডেস্ক
১৯ জানুয়ারী ২০২৬, ১:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে পারবে না : ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ.ফ.ম খালিদ হোসেন বলেছেন, জুলাই বিপ্লবের চেতনা আমরা গণভোটে ধারণ করতে চাই। যদি জনগণ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে জয়যুক্ত করতে পারে তাহলে আর দেশ সর্বগ্রাসী ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জের নিমতলায় গণভোটের প্রচার ও উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে জাতীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ক্ষমতা ধরে রাখার যে অপ্রয়াস নামমাত্র নির্বাচন দিয়ে প্রহসন করে ক্ষমতায় টিকে থাকার মানসিকতা গণভোটের মাধ্যমে তা পরিহার হবে। সংবিধানের কোনো মৌলিক পরিবর্তন করতে হলে নির্বাচিত সরকার গণভোট দিয়ে পরিবর্তন করতে হবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য সৃষ্টি হবে।

আরও পড়ুন  মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ণ হয়ে আছে: প্রেস সচিব

নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, এই প্রথম বাংলাদেশের ইতিহাসেব একটি ফ্রি এন্ড ফেয়ার ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিগত নির্বাচনগুলোতে সরকারে ইচ্ছে ছিল কারা ক্ষমতায় আসবে কিন্তু এবারই জনগণ যাকে ভোট দিবে সেই দলই নির্বাচিত হবে। আমরা সবাই নিরপেক্ষ হিসেবে কাজ করে যাচ্ছি। তিনি আগামী নির্বাচনে ভোটের বাক্স পাহারা দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০