অনলাইন ডেস্ক
২০ জানুয়ারী ২০২৬, ৫:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কর্মীরা বিয়ে করলেই ১৫ লাখ টাকা দিচ্ছেন বস, বাচ্চা হলে দেবেন আরও

সংযুক্ত আরব আমিরাতের নাগরিকদের বিয়ে ও পরিবার গঠনে উৎসাহ দিতে ৫০ হাজার দিরহাম (প্রায় ১৫ লাখ টাকা) অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন দুবাইয়ের শীর্ষ ধনকুবের ও আল হাবতুর গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খালাফ আল হাবতুর।

রোববার (১৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, চলতি বছর আল হাবতুর গ্রুপে কর্মরত কোনো আমিরাতি নারী বা পুরুষ বিয়ে করলে তাকে ৫০ হাজার দিরহাম আর্থিক সহায়তা দেওয়া হবে। এ ছাড়া বিয়ের পর দুই বছরের মধ্যে সন্তানের জন্ম হলে এ সহায়তার পরিমাণ দ্বিগুণ করা হবে।

খালাফ আল হাবতুর বলেন, বিয়ে ও পরিবার গঠন শুধু ব্যক্তিগত বিষয় নয়, এটি সামাজিক ও জাতীয় দায়িত্ব। পরিবার দিয়েই একটি জাতি ও সমাজ টিকে থাকে। সরকার যুবসমাজকে সহায়তায় কোনো ঘাটতি রাখছে না, তবে সবাইকে বাস্তব উদ্যোগ নিতে হবে।

তিনি আরও বলেন, শক্তিশালী পরিবার মানেই শক্তিশালী সমাজ ও রাষ্ট্র। সন্তান হলো জাতির ভবিষ্যতে বিনিয়োগ।পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে সংযুক্ত আরব আমিরাতের মোট জনসংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ১৫ লাখে, যার প্রায় মাত্র ১৫ শতাংশ দেশটির নাগরিক। সরকার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নাগরিকদের আর্থিক সহায়তা ও সামাজিক স্থিতিশীলতা জোরদারে কাজ করছে।

আরও পড়ুন  বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই প্রকাশ্যে এলেন বিজয়ের স্ত্রী-সন্তান

এরই অংশ হিসেবে ২০২৫ সালে আবুধাবির কাসর আল হোসনে ১০১ জন বরকে নিয়ে একটি দলবদ্ধ বিয়ের আয়োজন করা হয়। এর আগে ২০২৪ সালে উম্ম আল কুয়াইনে আয়োজিত হয় গণবিয়ে, যার লক্ষ্য ছিল বিয়ের খরচ কমানো ও সামাজিক বন্ধন জোরদার করা।

এর আগেও খালাফ আল হাবতুর তরুণ আমিরাতিদের দ্রুত বিয়েতে উৎসাহিত করেছেন। ২০২৫ সালের অক্টোবরে তিনি ৩০ বছরের আগেই বিয়েতে উৎসাহ দিতে আইন প্রণয়নের কথাও বলেন।

শিক্ষা, নির্মাণ, রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অটোমোবাইল খাতে বিস্তৃত আল হাবতুর গ্রুপে হাজারো আমিরাতি ও প্রবাসী কর্মী কাজ করছেন। তথ্য সূত্র : খালিজ টাইমস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০