অনলাইন ডেস্ক
২১ জানুয়ারী ২০২৬, ৬:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তাসকিনের উইকেটের রেকর্ড ভাঙার হাতছানি শরিফুলের সামনে

দুর্দান্ত এক বিপিএল কাটাচ্ছেন শরিফুল ইসলাম। আসরের শুরু থেকে এখন পর্যন্ত বল হাতে পরাস্ত করেছেন প্রতিপক্ষের ব্যাটারদের। এবার তার সামনে হাতছানি দিচ্ছে তাসকিন আহমেদের গড়া রেকর্ড ভাঙার।
প্রথম দল হিসেবে বিপিএলের ফাইনাল নিশ্চিত করেছে চট্টগ্রাম রয়্যালস। দলকে ফাইনালে তুলতে পুরো টুর্নামেন্টেই বল হাতে বড় ভূমিকা রেখেছেন শরিফুল। এখন পর্যন্ত ১১ ম্যাচে ৫.৬ ইকোনমি ও ৯.৫৪ গড়ে ২৪ উইকেট শিকার করা শরিফুলের সামনে আছেন শুধুই তাসকিন আহমেদ।

গত আসরে দুর্বার রাজশাহীর হয়ে ২৫ উইকেট শিকার করেছিলেন তাসকিন আহমেদ। সেসময় তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের ২৩ উইকেটের রেকর্ড ভেঙেছিলেন ডানহাতি এই পেসার।

এবারের তাসকিনের রেকর্ডই আছে হাতছাড়া হওয়ার শঙ্কায়। বিপিএলের ফাইনালে শরিফুলের সুযোগ থাকছে রেকর্ডটা নিজের করে নেয়ার। টুর্নামেন্টজুড়েই ধারাবাহিক পারফরম্যান্স করা এই বাঁহাতি পেসার মাত্র এক ম্যাচেই এখন পর্যন্ত উইকেটের দেখা পাননি।

আরও পড়ুন  নরসিংদীর বেলাব উপজেলায় অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অটোরিকশা চালক নাসিমকে কামড়ে ও

এবারের বিপিএলে শরিফুল ইসলাম পাঁচ উইকেটও শিকার করেছেন। মাত্র ৯ রান দিয়ে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে পাঁচ উইকেট পেয়েছিলেন এই পেসার। ফাইনালে একটি উইকেট পেলেই বিপিএলের এক মৌসুমে যৌথভাবে সর্বোচ্চ উইকেট বনে যাবেন শরিফুল। আর দুই উইকেট পেলে রেকর্ডটা নিজের করে নেবেন এই বাঁহাতি পেসার।

বিপিএলে এক মৌসুমে সর্বোচ্চ উইকেটশিকারি
২৫ – তাসকিন আহমেদ – দুর্বার রাজশাহী
২৪ – শরিফুল ইসলাম – চট্টগ্রাম রয়্যালস (এবারের আসরে)
২৩ – সাকিব আল হাসান – ঢাকা ডায়নামাইটস
২২ – কেভন কুপার – বরিশাল বুলস
২২ – সাকিব আল হাসান – ঢাকা ডায়নামাইটস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১০

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৩

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৪

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৫

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৬

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৭

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৮

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

২০