অনলাইন ডেস্ক
২২ জানুয়ারী ২০২৬, ৪:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আমিও আপনাদের সন্তান : তারেক রহমান

ডা. জুবাইদা রহমানের মতো আমিও এখন আপনাদের সিলেটের সন্তান বলে মন্তব্য করেছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আমার সহধর্মিণী জুবাইদা রহমান আপনাদেরই মেয়ে। তার সম্মান বাঁচানো আপনাদের দায়িত্ব। আগামী ১২ ফেব্রুয়ারি সিলেট-৩ আসন থেকে ধানের শীষ বিজয়ী হবে- আপনাদের কাছ থেকে এই জবান নিয়ে গেলাম।

বুধবার (২১ জানুয়ারি) রাত ১টার দিকে তারেক রহমানের শ্বশুরবাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলামের রাহাত মঞ্জিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

তারেক রহমান শ্বশুর বাড়িতে উপস্থিত হাজারো নেতাকর্মীর উদ্দেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষে ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি সিলেটের স্থানীয় সংসদ সদস্য প্রার্থী এম এ মালেককে বিজয়ী করতে শ্বশুরবাড়ির স্বজনসহ এলাকাবাসীর প্রতি বিশেষভাবে আহ্বান জানান।

জামাই হিসেবে শ্বশুরবাড়ির মানুষের কাছে সমর্থন চেয়ে তারেক রহমান বলেন, সব ধরনের সংস্কারসহ দেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়া জরুরি।

আরও পড়ুন  হলফনামায় মিলনের সম্পদ ৩ কোটি ৫০ লাখ টাকা

তারেক রহমান বলেন, আমরা জনগণের ভাগ্যের পরিবর্তনের লক্ষ্যে রাজনীতি করি। ধানের শীষ জয়যুক্ত হলে আমরা আমাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের সহায়তার জন্য কৃষক কার্ড প্রবর্তন করব।

তিনি বলেন, সিলেটের অনেক মানুষ প্রবাসে থাকেন। আমরা প্রতিটি জেলায় উন্নত ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করব যাতে আমাদের যুবকরা দক্ষ হয়ে বিদেশে যেতে পারে। তারা দক্ষ হিসেবে ভালো বেতনে চাকরি করলে, দেশে বেশি রেমিট্যান্স আসবে, দেশের অর্থনীতির বিকাশ হবে।

বিএনপি চেয়ারম্যান বলেন, বিগত ১৬ বছর এ দেশে মানুষের বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল। আমরা সেই অধিকার ফিরিয়ে দিতে চাই। মানুষের হাতে ক্ষমতার চাবিকাঠি ফিরিয়ে দিতেই এই নির্বাচন।

তারেক রহমান বলেন, কৃষকদের ভাগ্যোন্নয়নে সারা দেশে আবার খাল খনন শুরু করা হবে, যা আমাদের কৃষি অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০