অনলাইন ডেস্ক
২২ জানুয়ারী ২০২৬, ৫:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তারেক রহমানই হবেন আগামীর প্রধানমন্ত্রী : আমান উল্লাহ

ইতালিস্থ নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান বলেছেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। তারেক রহমানই হবেন আগামীর প্রধানমন্ত্রী। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী দিনে রাষ্ট্রপরিচালনার দায়িত্ব পেলে দেশের গণতন্ত্র ও উন্নয়ন নতুন গতিতে এগিয়ে যাবে।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার বারৈচা বাসস্ট্যান্ডে নেতাকর্মীদের উদ্দেশে এ কথা বলেন তিনি।

আমান উল্লাহ আমান বলেছেন, বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে সর্বদা কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, বিএনপির মনোনীত প্রার্থী নরসিংদী–৪ আসনে আলহাজ সরদার সাখাওয়াত হোসেন বকুলকে বিজয়ী করতে তিনি ও তার সহযোগীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছেন। মনোহরদী-বেলাবো উপজেলায় ধানের শীষের বিজয় ইনশাআল্লাহ সুনিশ্চিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আমান উল্লাহ বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের ঐক্যই বিএনপির সবচেয়ে বড় শক্তি। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন ও নির্বাচনী প্রস্তুতি অব্যাহত থাকবে।

আরও পড়ুন  ১২ কেজির বোতলজাত এলপি গ্যাসের দাম ৩৭৮ টাকা বেড়ে ১৭২৮ টাকা

সরেজমিনে বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় দেখা গেছে, আমান উল্লাহ আমানকে বরণ করে নিতে শতাধিক মোটরবাইক নিয়ে নেতাকর্মী ও সমর্থকরা অপেক্ষায় ছিলেন। পরে মোটরবাইক বহরের মাধ্যমে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বেলাবো উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসাদুল হক খসরু, নরসিংদী জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও বেলাবো উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী আশিক সুজন মামুন, সল্লাবাদ ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শেরেগোল হোসেন, নারায়ণপুর কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আলমগীর হোসেন, সল্লাবাদ ইউনিয়ন বিএনপির নেতা শাহ-আলম, বেলাবো উপজেলা ছাত্রদলের নেতা কামরুনজ্জমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০