অনলাইন ডেস্ক
২৩ জানুয়ারী ২০২৬, ৭:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামী আন্দোলনের ৫৫ নেতাকর্মীর জামায়াতে যোগদান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার প্রথম দিনে চুয়াডাঙ্গায় ইসলামী আন্দোলনের ২২ নেতাসহ ৫৫ জন আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেছেন। পরে জামায়াতের পক্ষ থেকে তাদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের গাইদঘাট গ্রামে এ ঘটনা ঘটে।

উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়ন ইসলামী আন্দোলনের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক শাহিন আলীর নেতৃত্বে ২২ নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দেন। এ ছাড়া বিএনপির রানা আলীর নেতৃত্বে ১৫ জন এবং গাইদঘাট গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার ১৮ জন জামায়াতে যোগদান করেন। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির মহসিন আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল।

বিশেষ অতিথি হিসেবে জেলা জামায়াতের সাবেক আমির আনোয়ারুল ইসলাম মালিক, সদর উপজেলা আমির বিল্লাল হোসাইন সেক্রেটারি গোলাম রসুল ,সহকারী সেক্রেটারি শাহেনুজ্জামান ও সাজিবুল ইসলাম নয়ন, আসির উদ্দিন মামুন, মামুন হাওলাদার ও ডাক্তার আহমদ মনিরসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  ওসমান হাদির ওপর হামলা বৃহৎ চক্রান্তের ক্ষুদ্র অংশ: মির্জা আব্বাস

ইসলামী আন্দোলনের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক শাহিন আলি জানান, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের কথা ও কাজে মিল না থাকায় জামায়াতে যোগদান করলাম। আমরা ন্যায় ও ইনসাফের পক্ষে থাকব। কারও মিথ্যা আশ্বাসে আর গা ভাসাব না। দাঁড়িপাল্লার প্রার্থীকে বিজয়ী করতে আমরা কাজ করব।

চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল বলেন, জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে ন্যায় ও ইনসাফের পক্ষে এসে সবাই যোগদান করেছেন। ভালোর সঙ্গে থাকার জন্য সবাইকে সাধুবাদ জানাই। নির্বাচনের আর অল্প কিছুদিন বাকি আছে, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সৎ ও যোগ্য মানুষকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেল-গ্যাস সংকটে যেন কেউ সিন্ডিকেট করতে না পারে, তা নিশ্চিত করবে সরকার: রিজভী

কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক-ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণকে দেওয়া হবে

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

১০

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

১১

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

১২

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

১৩

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

১৪

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১৫

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১৬

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১৭

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৮

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৯

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

২০