অনলাইন ডেস্ক
২৩ জানুয়ারী ২০২৬, ২:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশে প্রথম পূর্ণাঙ্গ স্পেশালাইজড ডেন্টাল হাসপাতাল চালু

দেশে প্রথম পূর্ণাঙ্গ স্পেশালাইজড ডেন্টাল হাসপাতাল এডভান্সড ডেন্টাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়ালের যাত্রা শুরু হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ হাসপাতালের যাত্রা শুরু হয়।

ধানমন্ডি দুইয়ে অবস্থিত এ হাসপাতালটিতে থাকছে ২৪ ঘণ্টা সেবা। ইনডোর এবং আউটডোর সেবাসহ আইসিইউ সুবিধা। শতাধিক ডাক্তারের সমন্বয়ে গঠিত এ হাসপাতালে ডেন্টিস্ট্রির সব বিভাগের দক্ষ এবং বিশেষজ্ঞ কনসালটেন্টরা সেবা দেবেন। মুখের ক্যানসার, টিউমার, চোয়ালের সব ধরনের অপারেশন, আঁকাবাঁকা দাঁত বিশেষজ্ঞ, এন্ডোডন্টিস্ট, শিশু দন্ত রোগ বিশেষজ্ঞসহ মুখ ও দাঁতের সব ধরনের রোগের চিকিৎসা এবং সেবা এই হাসপাতলে পাওয়া যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহীনুল আলম বলেন, ডেন্টালের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এরকম হাই টেক ডেন্টাল হাসপাতাল বাংলাদেশের রোগীদের জন্য একটি আশীর্বাদ।

তিনি ইনফেকশন কন্ট্রোল এবং অ্যাক্রিডিটেশনের ওপর জোর দিয়ে বলেন, আমাদের বেশির ভাগ হাসপাতালেই প্রচুর ইনফেকশন হয়। এই সংক্রমণ কমাতে হলে আমাদের খুব সতকর্তার সঙ্গে প্র্যাকটিস করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএমইউর প্রো-ভিসি অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদার। তিনি বলেন, এই হাসপাতালের মাধ্যমে বাংলাদেশের ডেন্টিস্ট্রি বহির্বিশ্বে নতুন করে পরিচিতি পাবে।

আরও পড়ুন  সম্মিলিত ইসলামী ব্যাংকের কর্মীদের চাকরি নিয়ে যে বার্তা দিলেন গভর্নর

দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদার বলেন, পৃথিবীর অনেক উন্নত দেশের চেয়ে বাংলাদেশি ডাক্তারদের স্কিল অনেক ভালো।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাশিয়ান অ্যাম্বাসির ডিরেক্টর অব হাউজ khlevnoy Alexendra Alexendravona. তিনি বলেন, রাশিয়া এবং বাংলাদেশ একসাথে এই এডিএম হাসপাতাল নিয়ে কাজ করবে। ট্রেনিংয়ের জন্য তিনি রাশিয়ার দরজা উন্মুক্ত করে দিবেন বলে আশ্বাস দিয়েছেন। এডিএম হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডা. মোস্তাফিজ এই হাসপাতালকে বিশ্বের একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করার কথা বলেন।

হাসপাতালের ভাইস চেয়ারম্যান এবং সাপ্পোরো ডেন্টালের অধ্যক্ষ অধ্যাপক ডা. নূরুল আমিন বলেন, এই হাসপাতালে ধনী-গরিব সবার জন্য সেবার ব্যবস্থা থাকবে।

অ্যাডভান্সড ডেন্টাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল হাসপাতালের চেয়ারম্যান মেজর জেনারেল অধ্যাপক ডা. গোলাম মহীউদ্দীন চৌধুরী (অব.) বলেন, সবাইকে এই হাসপাতালের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যেতে হবে। তিনি উন্নত টেকনোলজির মাধ্যমে এই ডেন্টাল হাসপাতালের বিভিন্ন পরিসেবার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে এডিএম হাসপাতালের বিভিন্ন বিভাগের কনসালটেন্টরা তাদের চিকিৎসা পদ্ধতি এবং সেবার উপর সায়েন্টিস্ট প্রেজেন্টেশন প্রদান করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০