অনলাইন ডেস্ক
২৪ জানুয়ারী ২০২৬, ৪:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘জীবনের দ্বিতীয় অধ্যায় চলছে, মৃত্যুকে ভয় করি না’

‎জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং জনগণের মৌলিক অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য চব্বিশের জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। সেইদিন আন্দোলনে সামনের সারিতে পাশে থাকা একজন ভাই গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেছে। হয়তো সেদিন মহান রাব্বুল আলামিনের দয়ায় জীবনের প্রথম ধাপে বেঁচে ফিরে ছিলাম। এখন জীবনের দ্বিতীয় অধ্যায় চলছে, মৃত্যুকে আর ভয় করি না।

শুক্রবার (২৩ জানুয়ারি) বাদ জুমা পঞ্চগড় বকুল তলা মাঠে ‘জেলা জাগপার সহসভাপতি মরহুম মফিজুল ইসলাম মফির রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎রাশেদ প্রধান বলেন, আমি পঞ্চগড়ের মানুষদের কথা দিয়ে যেতে চাই। বিয়ে বাড়ির অনুষ্ঠানে আমাকে ডাকলে নাও পেতে পারেন। পঞ্চগড়বাসীর সকল সংকটে আমি আপনাদের পাশে থাকব। প্রয়োজন হলে মজলুম মানুষের পাশে থাকার জন্য আমাকে ডাকবেন, আমি আপনাদের পাশে থাকব। ‎ ‎মরহুম মফিজুল ইসলাম মফির স্মৃতিচারণ করে তিনি বলেন, মরহুম মফি ভাইকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে উচ্ছেদ করা হয়েছে। এর মধ্য দিয়ে তাকে মানসিকভাবে হত্যা করা হয়েছে। অবিলম্বে মফিজুল ইসলাম মফি ভাইয়ের ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে হবে। পঞ্চগড়ের আওয়ামী প্রশাসন বিগত সতের বছর জাগপা নেতাকর্মীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছে। এখনো প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদী চরিত্র কাজ করছে। যার কারণে আজকে জাগপা নেতা মফিজুল ইসলাম মফিকে আমরা হারিয়েছি।

আরও পড়ুন  দুই আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেয়ার হাইকোর্টের নির্দেশ

‎পঞ্চগড় জেলা জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন- পঞ্চগড় জেলা বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মীর মোরশেদ তুহিন, জেলা জাগপার সহসভাপতি শামসুজ্জামান নয়ন, সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, দেবীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি আবু হাসান মাস্টার, সাধারণ সম্পাদক মোবাশ্বের রাশেদীন, বোদা উপজেলা সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মাস্টার, জেলা যুব জাগপার সভাপতি কামরুজ্জামান কুয়েত, জেলা জাগপা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কে? আলোচনার শীর্ষে এস এ খোকন

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

২৫ লাখ টাকা নিয়ে লিখিতভাবে দাবি ছেড়ে দেওয়ার পর আবার অবৈধ দখলের চেষ্টা! ডেমরার ঐতিহ্যবাহী ওয়াকফ সম্পত্তি..

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

১০

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

১১

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

১২

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১৩

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১৪

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৭

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৮

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৯

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

২০