অনলাইন ডেস্ক
২৪ জানুয়ারী ২০২৬, ৫:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যশোরে পোস্টাল ব্যালটে ভোট দিবেন ১২৯ কারাবন্দি

যশোর কেন্দ্রীয় কারাগারে সৃষ্টি হতে যাচ্ছে এক নতুন নজির। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো বন্দিদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ তৈরি হয়েছে। কারাগারের চার দেয়ালের ভেতরে থেকেই পোস্টাল ব্যালটের মাধ্যমে নিজেদের ভোট দেবেন ১২৯ জন বন্দি।

গত ৩১ ডিসেম্বর এই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন যশোর কেন্দ্রীয় কারাগারে জেলর আবিদ আহম্মেদ।

কারা কর্তৃপক্ষ জানান, শুরুতে অনেক বন্দি ভোট দেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করলেও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) না থাকা কিংবা দ্রুত জামিনে মুক্তির সম্ভাবনা থাকায় অনেকেই শেষ পর্যন্ত নিবন্ধিত হননি। যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে ১২৯ জন বন্দি অনলাইনে তাদের আবেদন সম্পন্ন করেছেন।

আরও জানা গেছে, নির্বাচন কমিশন থেকে পোস্টাল ব্যালট আসার পর কারাগারের ভেতরেই ভোটগ্রহণের ব্যবস্থা করা হবে। প্রার্থীদের সম্পর্কে বিস্তারিত জানাতে বন্দিদের বিশেষ বুকলেট দেওয়া হবে। ভোট দেওয়ার পর ব্যালট পেপারটি সিলগালা করে কারা কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। এরপর ডাক বিভাগের মাধ্যমে তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হবে। কোনো নিবন্ধিত বন্দি ভোটের আগে জামিনে মুক্তি পেলেও নিয়ম অনুযায়ী তাকে কারাগারে এসেই ভোট দিয়ে যেতে হবে।

আরও পড়ুন  সিলেটে বৈদ্যুতিক শর্ট সার্কিটের অগ্নিকাণ্ড নিয়ে পুলিশের বার্তা

এ বিষয়ে যশোরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আশেক হাসান বলেন, বন্দিদের এই সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে জেলা প্রশাসন ও নির্বাচন কমিশন সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১০

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১১

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১২

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৩

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৪

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৫

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৬

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

১৭

লালমনিরহাটের সংরক্ষিত আসনের সাবেক এমপি গ্রেফতার

১৮

মনোনয়ন না দেওয়ার জন্য বিএনপিকে ধন্যবাদ: রুমিন ফারহানা

১৯

বিসিবিতে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

২০